তারিখ লোড হচ্ছে...

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি

হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর করেছেনা রংপুরের জেলা প্রশাসন

হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর করেছেনা রংপুরের জেলা প্রশাসন
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবিরঃ

রংপুরের মমিনপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সদর উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের কাছে ক্ষমতা হস্তান্তর স্থগিত, জেলা প্রশাসকের মেমোতে হাইকোর্টের রুল জারি।

রংপুরের ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অন্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা জেলা প্রশাসকের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে কেন ওই মেমো অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ অক্টোবর ২০২৫ ইং বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট পিটিশনার সাবেক চেয়ারম্যান মোঃ মেনহাজুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট সুব্রত কুমার কুণ্ডু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়া শাজিয়া শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল পাপিয়া সুলতানা ও প্রজ্বল চাকমা।

রিট আবেদনে জানানো হয়, জেলা প্রশাসক রংপুর গত ৬ অক্টোবর মেমো নং ০৫.৫৫.৮৫০০.০১১.০৫.০৩২.২৫-৪৫৭ জারি করে ১ নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারহাদ হোসেনের কাছে হস্তান্তর করেন। এর বিরুদ্ধে আবেদনকারী আইনগত প্রতিকার চাইলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।

আদালত রুলে বলেছেন, জেলা প্রশাসকের সেই মেমো কেন অবৈধ, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতা শূন্য ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট বিবাদীদের। রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ ছাড়া রুল শুনানির অপেক্ষাকালীন আগামী তিন মাসের জন্য জেলা প্রশাসকের উক্ত মেমোর কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এ সময়ে চেয়ারম্যানের ক্ষমতা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না।

আদালত আবেদনকারীকে বিবাদীদের কাছে নোটিশ পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলেরও নির্দেশ দিয়েছেন। মামলাটি এখন পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে। কেন কার্যকর ভূমিকা গ্রহণ করছেন না জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরাও রিট করতে পারি,সূযোগ আছে।

স্থানীয় সরকারের মন্ত্রণালয় রংপুরের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের ভাষ্য, পূর্বের নির্বাচিত চেয়ারম্যান মেনহাজুল ইসলাম জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সংগঠিত একটি সিআর মামলার আসামি। সংগত কারনে উচ্চ আদালতের এই আদেশ কার্যকর করা সম্ভব হচ্ছেনা। আমরা উচ্চ আদালতের এই বিষয়টি নিয়ে যথার্থ মন্ত্রণালয়কে অবহিত করবো।

উল্লেখ্য, উপ-পরিচালক জনাব মেহেদী হাসানের ভাষ্যে উল্লেখিত মেনহাজুল ইসলামের রিরুদ্ধে আনীত উক্ত সিআর মামলার বাদী কাউনিয়া উপজেলার আঃ মজিদ ২৯/০৮/২০২৪ইং তারিখ জেলা রংপুরের বিজ্ঞ মেট্রো কোতোয়ালি থানার আমলি আদালতে উপস্থিত হয়ে এফিডেভিট মূলে এই মর্মে স্বাক্ষর করেন যে, চেয়ারম্যান মেনহাজুল ইসলাম নির্দোষ, ঘটনার দিন তিনি ঘটনা স্থলে উপস্থিত ছিলেন না, ভুল বসতঃ তার নাম তালিকা ভুক্ত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে মোবাইলে কথা করলে, উনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন,এটা জেলা প্রশাসকের বিষয়। জেলা প্রশাসক সিদ্ধান্ত দিলেই আমি কার্যকর ব্যাবস্থা গ্রহণ করবো। আপনারা বরং জেলা প্রশাসকের সাথেই  যোগাযোগ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব

  মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানকে মালামাল ও মোটর সাইকেল সহ জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্প্রতিবার ২০ নভেম্বর দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গুইমারা বিজিবি সেক্টরের ১নং জিপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাও কুরিয়ারের ডেলিভারিম্যান মোহাম্মদ তারেক হোসেন বরুইতলী এলাকায় পার্সেল ডেলিভারি দিতে গেলে ইউপিডিএফ (মূল) দলের স্থানীয় পোস্ট পরিচালক বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তারেক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল এবং কুরিয়ারের মালামালসহ তাকে আটক করে। পরবর্তীতে সন্ত্রাসীরা মোবাইলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের গুইমারা

আরও পড়ুন
language Change