তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

পাঠক সংখ্যা
638

মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ॥
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল ০২ ও অঞ্চল ০৩ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কালীবাড়িতে ০৯ নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ০২ এবং বয়ড়ায় ২৫ নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ০৩ এর কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

উদ্বোধন উপলক্ষে অঞ্চল ০৩ কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণার পর নাগরিকসেবা সহজীকরণ এবং নাগরিক ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যেই আঞ্চলিক কেন্দ্র চালুর চেষ্টা আমরা করেছি। নাগরিকসেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই।

সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অঞ্চলের উন্নয়নের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক কার্যালয়ের। আমরা সেবার কেন্দ্র আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।

অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্বপালনের মাধ্যমে নজির সৃষ্টি করুন। সকল নাগরিক যেন দ্রুততার সাথে সহজভাবে সেবা পেতে পারে তা নিশ্চিত করবেন।

উক্ত মতবিনিময় সভায় মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। ২৭ সেপ্টেম্বর ২০২০ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নং ০১, ০২, ০৪, ০৬, ১১, ১২, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০১; ০৩, ০৫, ০৭, ০৮, ০৯, ১০, ১৬, ১৭,১৮, ৩১,৩২ এবং ৩৩ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০২ এবং ১৩, ১৪,১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ নং ওয়ার্ড সমন্বয়ে অঞ্চল ০৩ গঠন করা হয়। গেজেট প্রকাশের ১ বছর পূর্তির আগেই আঞ্চলিক কার্যালয় যাত্রা শুরু করেছে।

সিটি কর্পোরেশন প্রদত্ত লাইসেন্স, কর, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও তার রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণ, পূর্তকাজ, পানি সরবরাহসহ অন্যান্য সেবাসমূহ এখন থেকে উদ্বোধনকৃত আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে প্রদান করা হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখার প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবীন শিক্ষার্থীদের বরণে আলপনায় রঙিন ইবি ক্যাম্পাস

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে শনিবার। নবীনদের বরণ করে নিতে ক্যাম্পাসকে সাজিয়ে তোলা হয়েছে আলপনার নানা রঙে। আর এই নতুন রঙে ক্যাম্পাসকে সাজিয়ে তুলতে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন অভয়ারণ্য। তারা আপন মনে রং তুলিতে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, সব ফ্যাকাল্টি গেইট সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। আল্পনাতে রঙে নতুন রুপে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচগুলোর নাম, যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচেগুলোর পরিচয় পেতে পারে। এই আলপনা কাজের স্পন্সর করেছে গ্রিন আর্কিটেক্ট। অভয়ারণ্যের অভয়দের সাথে সার্বিক সহযোগিতা করেছে চারুকলা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাসে আলপনা একে সাজিয়েছিলেন, ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে

আরও পড়ুন
language Change