তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

সবজি-মুরগির দাম বাড়লেও স্বস্তি পেঁয়াজের বাজারে

সবজি-মুরগির দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্ক:

সরবরাহ ঘাটতির অজুহাতে রাজধানীতে চড়েছে সবজির বাজার। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দামও। অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে।শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ১০থেকে ৩০টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে যা ছিল ১০০টাকা। শশার দামও ১০থেকে ২০টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ফুলকপি প্রতি পিস ৪০টাকা এবং পাতাকপি ৪৫থেকে ৫০টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতি পিস ১০থেকে ১৫টাকা বেশি। কেজিতে ১০থেকে ২০টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০টাকায়, আর মুলা ৫০টাকায়। টমেটো ২০থেকে ৩০টাকা বেড়ে ৯০থেকে ১০০টাকা বিক্রি হচ্ছে। উচ্ছে ১০ থেকে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০থেকে ৮৫টাকা কেজিতে।

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম না বাড়লেও বেড়েছে মুরগির দাম। ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির কেজি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০টাকা বেশি। দেশি মুরগি কেজিতে ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগের সপ্তাহে দাম ছিল প্রায় ৫৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ থেকে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে ৫টাকা কমে ৪৫টাকায় বিক্রি হলেও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মুগডাল কেজিতে ২০টাকা কমে বর্তমানে ১০০ টাকায় নেমেছে। বড় দানার মসুর ডাল ১০টাকা কমে ৯০টাকায় বিক্রি হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাস্তার কাজের পাঁচ লাখ টাকার চেক প্রদান করলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান

মোঃ আমিরঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম রাস্তার উন্নয়ন মূলক কাজের চেক প্রদান করলেন । জৈনপুর গ্রামে আজকে এক মতবিনিময় সভায় নিয়ে নিজস্ব তহবিল থেকে রাস্তার কাজ সম্পূর্ণ করতে অর্থ প্রদান করেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২৫০ ফুট রাস্তার উন্নয়নের এই অর্থ বরাদ্দ দেন প্রয়োজনে কাজ সমাধানের জন্য আরো টাকা দেয়ার৷ আশ্বস্ত করেন। পিরোজপুর ইউনিয়নের জৈনপুর চেঙ্গাকান্দি মনাই কান্দি ছয়্যাহিসা কান্দারগাঁও সহ আশেপাশের মানুষের দূর্ভোগের চিন্তা করে নিজস্ব অর্থ দিয়ে রাস্তা ঘাট মেরামত করে দিচ্ছেন জনপ্রতিনিধি ও মানবিক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি প্রতিটি ওয়ার্ডের রাস্তা ঘাট কবর স্থান এমনকি পানি নিষ্কাশনের সকল প্রকার কাজগুলো সুন্দর ভাবে নিজস্ব অর্থায়নে করে দিয়েছেন। ইউনিয়ন পরিষদে প্রাপ্ত সরকারি অনুদান যথাযথ

আরও পড়ুন
language Change