তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

সবজি-মুরগির দাম বাড়লেও স্বস্তি পেঁয়াজের বাজারে

সবজি-মুরগির দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্ক:

সরবরাহ ঘাটতির অজুহাতে রাজধানীতে চড়েছে সবজির বাজার। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দামও। অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে।শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ১০থেকে ৩০টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে যা ছিল ১০০টাকা। শশার দামও ১০থেকে ২০টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ফুলকপি প্রতি পিস ৪০টাকা এবং পাতাকপি ৪৫থেকে ৫০টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতি পিস ১০থেকে ১৫টাকা বেশি। কেজিতে ১০থেকে ২০টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০টাকায়, আর মুলা ৫০টাকায়। টমেটো ২০থেকে ৩০টাকা বেড়ে ৯০থেকে ১০০টাকা বিক্রি হচ্ছে। উচ্ছে ১০ থেকে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০থেকে ৮৫টাকা কেজিতে।

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম না বাড়লেও বেড়েছে মুরগির দাম। ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির কেজি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০টাকা বেশি। দেশি মুরগি কেজিতে ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগের সপ্তাহে দাম ছিল প্রায় ৫৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ থেকে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে ৫টাকা কমে ৪৫টাকায় বিক্রি হলেও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মুগডাল কেজিতে ২০টাকা কমে বর্তমানে ১০০ টাকায় নেমেছে। বড় দানার মসুর ডাল ১০টাকা কমে ৯০টাকায় বিক্রি হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা

আরও পড়ুন
language Change