তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?

বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠনের কথা বলছে, আর বিএনপি বলছে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাবের কথা। এতে প্রশ্ন উঠেছে- দুই দলের প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, নাকি মৌলিক পার্থক্যই বেশি।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির শফিকুর রহমানের এক বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। যদিও ওই বৈঠকে জামায়াতের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সরকার কাঠামোর কথা বলা হয়নি। তবে শফিকুর রহমানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়- নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান এবং দেশের স্থিতিশীলতার স্বার্থে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে আগ্রহী।

রাজনৈতিক বিশ্লেষকেরা এই বক্তব্যকে ‘ইঙ্গিতপূর্ণ’ হিসেবে দেখছেন। তাদের মতে, জামায়াত নির্বাচন-পরবর্তী সরকার গঠনের বিষয়টি আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। ফলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে- শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াত কি কোনো জাতীয় সরকার গঠনে একমত হবে, নাকি আবারও একপক্ষীয় সংসদ গঠিত হবে, অথবা সংসদে কার্যকর বিরোধী দল থাকবে।

তারেক রহমান ও শফিকুর রহমানের বৈঠকটি হয় ভিন্ন প্রেক্ষাপটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর, পহেলা জানুয়ারি, জামায়াতের আমির বিএনপির গুলশান কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করতে গেলে সেখানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিন্ন পরিস্থিতিতে বৈঠক হলেও সেখানে জামায়াতের আমির রাজনীতি ও নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পাঁচ বছরের জন্য দেশের স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সবাই মিলে ভালো কোনো পথ বের করা যায় কি না, তা ভেবে দেখার সময় এসেছে। তিনি জানান, নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা আলোচনায় বসবেন এবং জাতির স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন।

যদিও তার বক্তব্যে সরকার কাঠামো নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব ছিল না, তবু সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহই নানা আলোচনা তৈরি করেছে। এমনকি শফিকুর রহমান নিজেও স্বীকার করেছেন, তার বক্তব্যে একটি ইঙ্গিত রয়েছে, যদিও তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনে অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতে ভাঙন দেখা দিয়েছে, যা এখনো পুরোপুরি সামাল দেওয়া যায়নি। এই বাস্তবতায় ঐকমত্য ও সহযোগিতা ছাড়া কোনো দলের এককভাবে দেশ পরিচালনা কঠিন বলেই জামায়াত মনে করে।

তবে বাস্তবে বিএনপি ও জামায়াতের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের শাসনের পতনের পর বিএনপির সাবেক মিত্র জামায়াতই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। দুই দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগও দেখা যাচ্ছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের নেতৃত্ব দিচ্ছে। যদিও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, আওয়ামী লীগ ও তাদের মিত্ররা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরিই এখন সক্রিয় দলগুলোর লক্ষ্য।

তবে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময়ই বিএনপি-জামায়াত সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে ওঠে। বিএনপির যুগপৎ আন্দোলনে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং জামায়াত আলাদাভাবে কর্মসূচি পালন করে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্বার্থ থেকেই এই দূরত্ব তৈরি হয়েছে, যা এখন আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে- নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, তারা কি অপর দলকে সরকারে অংশীদার করবে? বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর সক্রিয় সব দলই মনে করছে অন্তর্বর্তী সরকারের ওপর তাদের প্রভাব রয়েছে, ফলে ক্ষমতার অংশীদার হওয়ার আকাঙ্ক্ষাও বেড়েছে।

লেখক ও বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, জামায়াত ক্ষমতার কাছাকাছি থাকতে চায় বলেই সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আলোচনার কথা বলছে। যদিও জামায়াত নেতারা এই ব্যাখ্যা মানতে নারাজ এবং সব দলের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাই জোর দিচ্ছেন।

জামায়াত জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলছে- দুর্নীতির কোনো সুযোগ না দেওয়া, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ রাখা এবং জুলাই আন্দোলনের চেতনায় সব দলের সম্মত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। জামায়াতের বক্তব্য অনুযায়ী, নির্বাচনে জয়ী হলে এই শর্তে যারা একমত হবে, তাদের নিয়েই তারা জাতীয় সরকার গঠন করতে চায়।

জামায়াতের আমির জানিয়েছেন, তারা কোনো সরকারে গিয়ে দুর্নীতির দায় নিতে প্রস্তুত নন। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে বিএনপির প্রতিও ইঙ্গিত থাকতে পারে। তবে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ জানানোয় প্রশ্ন থেকেই যাচ্ছে- জামায়াত কি বিএনপির সঙ্গে সরকারে যেতে চায়।

এ বিষয়ে শফিকুর রহমান বলেন, বিএনপি জামায়াতকে বাদ দিয়েই জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা বলছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় সব দলের সহযোগিতার বিষয়টি সামনে আনতেই জামায়াত এই প্রস্তাব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে জাতীয় সরকারের ধারণা বাস্তবায়নে এগোবে। আর বিএনপি সরকার গঠন করলে তারা সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে। ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় থাকা দলগুলোও এই তিন শর্তে জাতীয় সরকার গঠনের পক্ষে।

দুই দলের প্রস্তাবে যোগসূত্র থাকার বিষয়টি উভয় পক্ষই অস্বীকার করছে। তবে পার্থক্য স্পষ্ট- জামায়াত বলছে জাতীয় সরকার, আর বিএনপি বলছে জাতীয় ঐকমত্যের সরকার।

বিএনপি ২০২২সালে যুগপৎ আন্দোলনের সময় দেওয়া ৩১দফা সংস্কার প্রস্তাবে জামায়াতকে বাদ রেখেই মিত্রদের নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা উল্লেখ করে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা জামায়াতকে বাদ রেখেই সরকার গঠনের অবস্থানে রয়েছেন।

বিএনপির আরেক নেতা বলেন, সব দলকে নিয়ে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী দল থাকবে না এবং একপক্ষীয় সংসদ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই সহযোগিতা আর ক্ষমতার অংশীদারত্ব-এই দুইয়ের মধ্যে পার্থক্য রাখতে চায় বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্য অবস্থান বিবেচনায় বিএনপি ও জামায়াতের মধ্যে যৌথভাবে সরকার গঠনের সম্ভাবনা আপাতত কম। কারণ উভয় দলই ভিন্ন শিবিরের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এবং একে অপরকে বাদ রেখেই সরকার গঠনের কথা বলছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাপের পথেই হাঁটছেন মেয়ে

বাপের পথেই হাঁটছেন মেয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বর্তমান সময়ে নানা কারণে আলোচিত এক আসনের নাম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ)। আর সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন বিএনপি’র সাবেক মহিলা এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গুরুত্বপূর্ণ টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ বিএনপি’র অন্যতম শরিক জমিয়তে ওলামা ইসলামের প্রার্থীকে আসনটি ছেড়ে দেয়ার পরও সেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি। দলের সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণাকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। সঙ্গে রয়েছেন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা, দাদিসহ স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন। সবশেষে প্রয়াত পিতা অলি আহাদের পথেই হাঁটতে শুরু করেছেন রুমিন ফারহানা। তার পিতাও ১৯৭৩ খ্রিস্টাব্দে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করেছিলেন। রুমিন ফারহানার পিতা ভাষাসৈনিক অলি আহাদ।

আরও পড়ুন
language Change