তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

ঢাকাতে আবারও বিস্ফোরণ গুলিস্তান সিদ্দিকবাজার এই মুহূর্তে মৃত্যুর মিছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শতাধিক

পাঠক সংখ্যা
638

 

জুয়েল রানাঃ
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ভবনটিতে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত তলা ভবনের তিন তলা পর্যন্ত পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এরপর রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস ডিজি। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভবনের বেজমেন্ট এবং নিচতলা একদমই ধসে গেছে। এ অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। এটাকে ‘শোরিং’ করে (কিছুটা স্বাভাবিক অবস্থায়) উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।’

তিনি জানান, সেনাবাহিনীর সহায়তায় এই কাজ করা হবে। সেনাবাহিনী যন্ত্রপাতি নিয়ে এসেছে, আরও আসছে। এই ভবনটি এখন স্টেবল করতে হবে। না হলে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। ভেতরে কতজন আছে সে সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সাংবাদিকরা বিস্ফোরণের কারণ জানতে চাইল তিনি বলেন, দোকান মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে, তারা নিশ্চিত করেছে ভবনের নিচে গ্যাসের কোনো লাইন ছিল না, তবে পানির লাইন আছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল আসছে, তারা পর্যবেক্ষণ করার পর বিস্তারিত বলতে পারব।

উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এমনভাবে বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে যে ভেতরে ঢোকার কোনো অবস্থা নেই। জায়গায় জায়গায় ইট ঝুলে আছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করেছি। আমরা বের হওয়ার পর আরেকটি টিম ভেতরে ঢুকেছে।

বর্তমানে ওই ভবনটি প্রকৌশলীরা পর্যবেক্ষণ করছেন। তারা ঝুঁকি পর্যালোচনা করে দেখার পর নিরাপদ মনে হলে উদ্ধার কাজ আবার শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী রাকিবুল।

সময় নিউজকে তিনি বলেন, বিস্ফেরণে ভবন নাজুক হয়ে গেছে, কলাম ভেঙে গেছে। প্রকৌশলীরা ঝুঁকি পর্যালোচনা করে দেখছেন। তারা বলার পর নতুন করে উদ্ধার কাজ শুরু হবে।

এরইমধ্যে ওই ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ভবন থেকে ১০ জনের মরা দেহ উদ্ধার বাকি ১২ জন গুরুতর ভাবে আহত। সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

আহতের সংখ্যা শতাধিক পার হয়ে গেছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

বিস্ফোরণের পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরইমধ্যে কাজ শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। কোনো নাশকতা থেকে বিস্ফোরণ নাকি গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘অনেক সময় মিথেন গ্যাস, এসির গ্যাস বা পয়োঃ গ্যাস জমে এমন বিস্ফোরণ হতে পারে। এখন এটা নাশকতা না দুর্ঘটনা তা আমাদের দায়িত্বরত বিশেষজ্ঞ দল তদন্ত শেষ করে বিস্তারিত বলতে পারবে।’

তিনি জানান, ওই ভবনে যারা আটকে পড়েছিল সবাইকে উদ্ধার করা হয়েছে। হয়তো নিচে এখন দু’চারজন আটকে থাকতে পারে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ও নার্সদের কোনো সংকট নেই। চিকিৎসায় কোন ব্যাঘাত ঘটবে না।

ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের আনাগোনা ছিল। হঠাৎ বিস্ফোরণ হওয়ায় অধিকাংশ ভেতরে আটকে পড়েছেন। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনটির ভেতরে আরও কেউ আহত অবস্থায় আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের গাড়িও। হতাহত হয়েছেন বিভিন্ন গাড়ির যাত্রী ও পথচারীরাও।

এরপরই নিরাপত্তার স্বার্থে গুলিস্তান থেকে নর্থ-সাউথ রোড পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যে কারণে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা- দুলাল

পিরোজপুর: প্রতিনিধি॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ (ইন্দুরকানী, পিরোজপুর সদর ও নাজিরপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অত্যন্ত আলোচিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে স্থান করে নিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল। দীর্ঘ ৩৮ বছর ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তিনি বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, হয়েছেন হামলা-মামলার শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বর্তমানে ইন্দুরকানী এম.ইউ. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটিও এগিয়ে যাচ্ছে। তিনি অতীতে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই জাহাঙ্গীর আলম দুলাল দলীয় আদর্শে অনুগত থেকে জনগণের পাশে

আরও পড়ুন
language Change