তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

লুট হওয়া অস্ত্র ও ১০ লাখ টাকাসহ আটক ৫

লুট হওয়া অস্ত্র ও ১০ লাখ টাকাসহ আটক ৫
পাঠক সংখ্যা
638

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল এবং বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতাররা হলেন: মো. স্বপন (৪০), জাকির (৩০), জনি (১৯), আব্দুল মতিন (৪৫) ও রিন্টু মিয়া (৫১)। অভিযান শেষে দুপুরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আলম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সন্ত্রাস দমন করতে সেনাবাহিনী নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল এবং অস্ত্র উদ্ধারে অভিযানসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে কালাপাহাড়িয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। পুলিশের ১০ সদস্য ও সেনাবাহিনীর ১৪০ জন সদস্য মিলে ভোর ৫টা থেকে খালিয়ারচর, মধ্যারচর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে।

তিনি আরও জানান, পরে সন্ত্রাসীদের গোপন আস্তানা শনাক্ত করে ও সন্দেহভাজন কয়েকটি বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড শটগানের গুলি ও ৮টি তাজা ককটেল উদ্ধার হয়। এছাড়া ২৮৮টি বল্লম, ছোট-বড় ২০টি ছুরি, ৭টি চাপাতি, ১৫টি রামদা, ৬টি দা, ১২টি চাকু, ৩টি বটি, ৩টি চায়নিজ কুড়াল, ৬টি হকিস্টিক, টেঁটা, লাঠিসোঁটা, ইলেকট্রিক শক দেয়ার মেশিনসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, বড় টর্চলাইট, মদ এবং নগদ ১০ লক্ষাধিক টাকাও অভিযানে উদ্ধার হয়। এসব অবৈধ অস্ত্র জব্দসহ ঘটনাস্থল থেকে স্বপন, জাকির, জনি, মতিন ও রিংকু মিয়া নামে পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করে যৌথ বাহিনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:  প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের এক সংগীতশিল্পী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আত্মহত্যা করেন প্রেমিকা। এর আগে সোমবার গভীর রাতে আত্মহত্যা করেন প্রেমিক। জানা গেছে, সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে মদন কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সেখানে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার প্রেমিক মদনের মৃত্যুর খবর পেয়ে বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খান শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি বিকেলে

আরও পড়ুন
language Change