তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

গুলিস্তানের ‘অঘোষিত সম্রাট’ মজুর ৩৫ বছরের সাম্রাজ্য: নেপথ্যে শত কোটি টাকার সম্পদ

গুলিস্তানের ‘অঘোষিত সম্রাট’ মজুর ৩৫ বছরের সাম্রাজ্য: নেপথ্যে শত কোটি টাকার সম্পদ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ব্যস্ততম গুলিস্তান ও বঙ্গবাজার এলাকা। যেখানে প্রতিদিন হাজার কোটি টাকার লেনদেন হয়, সেখানেই গত সাড়ে তিন দশক ধরে গেড়ে বসেছেন এক ‘অঘোষিত সম্রাট’। নাম তার মোজাম্মেল হক মজু। গত ৩৫ বছর ধরে বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি পদকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি আর সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সম্পদের এক বিশাল মহাসমুদ্র।
রাজনৈতিক পটপরিবর্তন হয়, সরকার বদলায়, কিন্তু বদলায় না মজুর ভাগ্য। প্রতিটি শাসনামলেই নিজেকে খাপ খাইয়ে নিয়ে অপরাধের সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখা এই মাফিয়া ডনের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অতিষ্ঠ ব্যবসায়ীরা। বেরিয়ে আসছে তার শত কোটি টাকার অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য।
রাজনৈতিক মুখোশ ও দ্বিমুখী মাফিয়া সিন্ডিকেট:
অনুসন্ধানে জানা যায়, গত ১৫ বছরের আওয়ামী শাসনামলে তৎকালীন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজালের আশীর্বাদে এক শক্তিশালী ‘মাফিয়া সিন্ডিকেট’ গড়ে তোলেন মজু। এই সিন্ডিকেটের মাধ্যমেই তিনি গুলিস্তান ও ফুলবাড়ীয়া এলাকার মার্কেটগুলোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অবাক করার বিষয় হলো, আওয়ামী লীগের প্রভাবশালী এমপির সাথে ঘনিষ্ঠতা থাকলেও টাকার জোরে তিনি বাগিয়ে নেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ। এই দ্বিমুখী রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সরকারই তার গায়ে হাত দেওয়ার সাহস পায়নি।
৫ই আগস্টের পর ভোলবদল ও নতুন ত্রাস:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ই আগস্টের পর মঞ্জু তার রূপ পরিবর্তন করেন। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অর্থ ছিটিয়ে বিএনপির কিছু সুবিধাবাদী নেতাকে ম্যানেজ করে তিনি পুনরায় গুলিস্তানের দখল নিয়েছেন। বর্তমানে ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান পুরান বাজার, মহানগর কমপ্লেক্স এবং এনেক্সকো টাওয়ারসহ প্রায় প্রতিটি মার্কেট তার কব্জায়। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, মজুর এই নতুন সাম্রাজ্যের প্রতিবাদ করলে জুটছে মারধর, দোকান দখল, এমনকি গুম ও খুনের হুমকি।
সম্পদের ‘মহাসমুদ্র’: কোথায় নেই মজুর ভাগ?
মোজাম্মেল হক মজুর অবৈধ সম্পদের তালিকা পিলে চমকানোর মতো। তার প্রধান তিন সহযোগী আব্দুর রহমান কেরানী, জসিম উদ্দিন কেরানী ও মো. আনোয়ার হোসেন এবং তার মেয়ে-জামাতা এই বিশাল সাম্রাজ্যের হিসাব রক্ষক হিসেবে কাজ করেন। প্রাপ্ত তথ্যানুযায়ী তার সম্পদের একটি খতিয়ান:
* মার্কেট ও শেয়ার: ফুলবাড়ীয়ার এনেক্সকো টাওয়ারে তার নামে-বেনামে ৭টি ডিরেক্টর শেয়ার (মূল্য ৩০ কোটি টাকা) এবং ১ থেকে ৮ তলা পর্যন্ত রয়েছে ৩০টি বিলাসবহুল দোকান (মূল্য প্রায় ৫০ কোটি টাকা)। এছাড়া মহানগর কমপ্লেক্স ও সিটি প্লাজায় রয়েছে আরও কয়েক কোটি টাকার সম্পদ।
* আবাসিক ভবন: যাত্রাবাড়ী ও বাগানবাড়ী এলাকায় দুটি বহুতল ভবন, সেগুনবাগিচা ও ওয়ারীতে ৪টি বিলাসবহুল ফ্ল্যাট এবং মিরপুর বিজয় রাকিন সিটিতে রয়েছে ২টি ফ্ল্যাট।
* জমি ও আলিশান বাড়ি: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কয়েক বিঘা জমি এবং নিজ এলাকা রামগঞ্জে ৫ কোটি টাকা মূল্যের ১ একর জমিতে তৈরি করেছেন এক বিশাল ডুপ্লেক্স বাড়ি।
* দোকান জালিয়াতি: ঢাকা ট্রেড সেন্টারের সভাপতি থাকাকালীন সাবেক মেয়র সাঈদ খোকনের নাম ভাঙিয়ে ৩৫০টি অবৈধ দোকান নির্মাণ করে বিক্রি করেন। পরবর্তীতে সেগুলো বৈধ করার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে আরও ২৭ কোটি টাকা চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চোরাচালান ও সুদের কারবার:
মজুর বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত আমদানির আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং শাড়ি চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া গুলিস্তান এলাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জিম্মি করে চড়া সুদে কোটি কোটি টাকা খাটানো এখন ওই এলাকার ‘ওপেন সিক্রেট’।
দুদক ও প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন:
ইতিমধ্যেই ৫টি জাতীয় দৈনিকে মজুর দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। একজন ভুক্তভোগী দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার পর তাকে তলব করা হলেও অদৃশ্য কোনো এক ক্ষমতার প্রভাবে সেই তদন্ত ফাইলবন্দি হয়ে আছে। ব্যবসায়ীদের প্রশ্ন—জনগণের টাকা আত্মসাৎকারী এবং ত্রাস সৃষ্টিকারী এই ব্যক্তি কি তবে আইনের ঊর্ধ্বে?
দলের ভাবমূর্তি সংকটে বিএনপি:
মজু ও তার ক্যাডার বাহিনীর অপকর্মের দায়ভার এখন পড়ছে বিএনপির ওপর। ভুক্তভোগী ব্যবসায়ীদের মতে, মজুর মতো বিতর্কিত ব্যক্তিকে দলে রাখা মানেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাকে এখনই বহিষ্কার না করলে দল চরম ক্ষতির সম্মুখীন হবে।
বর্তমানে মজু দাম্ভিকতার সাথে দাবি করছেন, “সব ওপর মহল ম্যানেজ করে ফেলেছি।” তবে সাধারণ জনতা ও ব্যবসায়ীদের একটাই দাবি—বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এই “মহাসাগর চুরির” সুষ্ঠু তদন্ত করে মজুসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাড়ে ৯ বছর পর প্রমাণিত হলো মামলাটি মিথ্যা, বাদিকে গ্রেফতারের নির্দেশ!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন আদালতে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির পরিপ্রেক্ষিতে ওই মামলার বাদিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ১৬ জানুয়ারি, রবিবার দুপুরে চট্টগ্রামের নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জামিউল হায়দার এ আদেশ দেন। এর আগে গত বছরের ৩১ অক্টোবর হয়রানি মামলার বাদি বিলকিছ বেগমের বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারার ফৌজদারি অভিযোগে নগরের বায়েজিদ থানা আরেফন নগরের বাসিন্দা নুরুল হক মান্না নামের এক ভুক্তভোগীর পক্ষে মামলাটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মুজিবুল হক। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী আয়েশা আক্তার। এদিকে বিলকিছের সাজানো দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২০ অক্টোবর মিথ্যা তথ্য দিয়ে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় তিনজনকে আসামি

আরও পড়ুন
language Change