তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা!

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
স্বৈরাচার হাসিনা পালালেও তার দোসররা বসে থেকে সেই আগের মতে অপর্কম করে যাচ্ছে দুর্নীতির এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না হলে কুষ্টিয়ার উন্নয়ন প্রকল্পগুলো যে জনগণের আস্থাহীনতার প্রতীক হয়ে থাকবে সে আশঙ্কাই এখন জোরালো হচ্ছে।

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প মানেই যেন দুর্নীতির আরেকটি নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের অন্যতম আলোচিত নাম গণপূর্ত অধিদপ্তর। একের পর এক প্রকল্প, হাজার হাজার কোটি টাকার বরাদ্দ, অথচ সাধারণ মানুষের প্রাপ্তি প্রশ্নবিদ্ধ। এই চিত্রের ভয়াবহ প্রতিফলন কুষ্টিয়া গণপূর্ত বিভাগে, যেখানে সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

সরকারি চাকরির সীমিত বেতন কাঠামোর আড়ালে কীভাবে একজন প্রকৌশলী খুলনার জোড়াকল বাজার এলাকায় বহুতল ভবনের মালিক হন সে প্রশ্ন এখন কেবল কুষ্টিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ নয়; ঢাকার প্রশাসনিক অন্দরমহলেও বিষয়টি ‘নীরব আলোচনার’ কেন্দ্রে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক ছত্রছায়ার সুযোগ নিয়ে জাহিদুল ইসলাম গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী দুর্নীতির বলয়।

মেডিকেল কলেজ প্রকল্প:
উন্নয়নের নামে পরিকল্পিত লুটপাট? সবচেয়ে গুরুতর অভিযোগের কেন্দ্রবিন্দু কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। অনুসন্ধানে উঠে আসে, এখানে অনিয়ম ছিল কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি ছিল সুপরিকল্পিত ও ধারাবাহিক লুটপাটের রূপরেখা। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুব উল আলম হানিফের ঘনিষ্ঠতা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে গড়ে তোলা হয় একটি টেন্ডার সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্যতম অংশ হিসেবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের নাম বারবার উঠে এসেছে। টেন্ডার বণ্টনের নামে সরকারকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

সর্বনিম্ন দরদাতা বঞ্চিত, পছন্দের ঠিকাদারই জয়ী:
দরপত্রের নথি বিশ্লেষণ করলে বেরিয়ে আসে আরও ভয়ংকর চিত্র। একাডেমিক ভবনের লিফট, হাসপাতালের ওটি, আইসিইউ ও সিসিইউ ভবনের লিফটসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার সর্বনিম্ন দরদাতাকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃতভাবে ৩–৪ মাস পর্যন্ত দরপত্র নিষ্পত্তি ঝুলিয়ে রাখা হতো, যেন ‘কমিশন’ ছাড়া কোনো ফাইল এগোয় না।
এভাবে সুপারস্টার ইঞ্জিনিয়ারিং, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিংসহ সিন্ডিকেটভুক্ত কিছু প্রতিষ্ঠানকে বারবার বেশি দামে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রকৃত যোগ্য ও সর্বনিম্ন দরদাতারা অভিযোগ করেও ন্যায্যতা পাননি বলে দাবি করেছেন।

একই কৌশলে একের পর এক প্রকল্প:
এই অনিয়ম শুধু একটি প্রকল্পেই সীমাবদ্ধ ছিল না। সড়ক, ড্রেন, পুকুরসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজেও একই ছক অনুসরণ করা হয়। অভিযোগ রয়েছে, মেসার্স শামীম এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও কাজ না পেয়ে গ্যালাক্সি অ্যাসোসিয়েটসের মতো প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে কাজ পায়, যাদের হাতে তখনই প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প চলমান ছিল।

কুষ্টিয়ার নতুন সার্কিট হাউস, মডেল মসজিদসহ একাধিক উন্নয়ন প্রকল্পেও একই কৌশলে লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখা হয় বলে অভিযোগ। এসব বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

একই স্থানে বারবার টেন্ডার, একই বছরে একাধিক বিল !

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগগুলোর একটি হলো
কুষ্টিয়া গণপূর্ত বিভাগের অভ্যন্তরে ৪০ বছর পুরনো এক উপ-বিভাগীয় প্রকৌশলীর সরকারি বাসভবন। অভিযোগ অনুযায়ী, ওই ভবনের কাঠামো পরিবর্তনের নামে নামে-বেনামে দরপত্র আহ্বান করে সরকারি অর্থ লোপাট করা হয়। একই স্থানে একই বছরের জুন মাসেই একাধিকবার ‘মেরামত’ দেখিয়ে নতুন নতুন টেন্ডার ডেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
এমনকি ডিসি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণেও একই অর্থবছরে বারবার টেন্ডার আহ্বান করে বিল তোলার নাটক সাজানো হয়। সদর হাসপাতাল, জজ কোর্ট, ডিসি অফিসসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এভাবে ‘ওভারল্যাপিং’ প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
নীরবতা কি দায়মুক্তির ইঙ্গিত ?
এত গুরুতর অভিযোগ সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর কোনো তদন্ত বা দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে এই নীরবতা কি কেবল প্রশাসনিক গাফিলতি, নাকি আরও গভীর কোনো সমীকরণ?

এ বিষয়ে প্রকৌশলী জাহিদুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস

বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস

খুলনা প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা থানার উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। মতবিনিময় পর্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বটিয়াঘাটার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন,সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সড়কের পাশে এবং বিভিন্ন নির্জন স্থানে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলার অবনতির কারণে সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা করতে রীতিমতো

আরও পড়ুন
language Change