তারিখ লোড হচ্ছে...

সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে

ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানজুড়ে চলমান বিক্ষোভ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, এ বিক্ষোভ থেকে ওই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হতে পারে। বহু দশক ধরে আঙ্কারা ও তেহরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে সিরিয়া, ইরাক, লেবাননসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের স্বার্থ বারবার মুখোমুখি হয়েছে। তবে নিজেদের ভেতর যত দ্বন্দ্বই থাকুক, তুরস্কের কাছে ইরানের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন মুস্তফা চানার।

গবেষণাপ্রতিষ্ঠান এসইটিএর ইরান ও এই অঞ্চলবিষয়ক বিশ্লেষক মুস্তফা বলেন, ‘ইরান-তুরস্ক সম্পর্কে যতই গভীর উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা থাকুক; ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের কাছে অগ্রাধিকার পাবে।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বক্তব্যেও দেশটির এই মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

গত শনিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ফিদান বলেন, বিক্ষোভের জেরে ইরান সরকার ক্ষমতাচ্যুত হবে, এমনটা তাঁদের মনে হয় না। তিনি ইরানে এবারের বিক্ষোভকে ২০২২ সালে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভের তুলনায় ছোট আকারের বলে বর্ণনা করেছেন। যদিও বিশ্লেষকেরা ফিদানের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। তাঁদের মতে, ১৯৯৯ সালের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ আর হয়নি।

ফিদান মনে করেন, ইরানকে গত ৩০বছর ধরে নিজেদের উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন চুকাতে হচ্ছে। এসব নীতির ফলে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের বর্তমান তরুণ প্রজন্ম প্রাণবন্ত ও সংবেদনশীল। তারা দৈনন্দিন জীবনে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এবারের বিক্ষোভকারীদের বড় একটি অংশ বয়সে তরুণ। তারা সরকারকে কড়া বার্তা দিচ্ছে বলে মনে করেন ফিদান। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সরকার তাদের বার্তা বুঝতে সক্ষম হবে।’

ইরানে বিক্ষোভের পেছনের কারণ নিয়েও কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিক্ষোভের মাধ্যমে ইরান সরকারকে উৎখাত করার চেষ্টা করছে ইসরায়েল।

ফিদান বলেন, ‘একটি বাস্তবতা এটিও যে ইরানের প্রতিদ্বন্দ্বীরা বিদেশ থেকে এই বিক্ষোভকে প্রভাবিত করছে। হ্যাঁ, বাস্তবতা এটাই। মোসাদ বিষয়টি গোপনও করছে না; তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহে আহ্বান জানাচ্ছে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাবিতে আত্মরক্ষা ও ফিটনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে আত্মরক্ষা ও ফিটনেস বিষয়ক সেমিনার

ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউতে অনুষ্ঠিত হয়েছে আত্মরক্ষা এবং ফিটনেস বিষয়ক সেমিনার। বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর হাজারীবাগে ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউট অ্যান্ড টেকনোলোজির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই সেমিনার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী বাবলী আক্তার মনা সেমিনারের সঞ্চালনা করেন। সেমিনারটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। আত্মরক্ষা সেশনে প্রশিক্ষণ দেন জে.কে কম্ব্যাট একাডেমির প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা আরমান হোসেন ও সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নে গোল্ড মেডেলিস্ট তাইম হাওলাদার। নিউট্রিশন ও ফিটনেস সেশনে বক্তব্য রাখেন নিউট্রিশনিস্ট ও হেলথ কনসালট্যান্ট সুমাইয়া শিলা। অ্যাথলেটিক মোটিভেশনাল সেশনে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে ক্লাবের সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেমিনার শেষে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আরমান হোসেন বলেন মেয়েদের ৫টি

আরও পড়ুন
language Change