তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন

আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

সরকারি অর্থের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও বরগুনার আমতলী পৌরসভায় একাধিক পৌর মার্কেট ও স্টল গত পাঁচ বছর ধরে বরাদ্দহীন ও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পৌর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও দায়িত্বহীনতার কারণে এসব স্থাপনা থেকে এক টাকাও রাজস্ব আদায় করা যাচ্ছে না। উল্টো কোথাও কোথাও অবৈধ দখল ও বাণিজ্য চালিয়ে ব্যক্তিগতভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, সিটিইআইপি (CTEIP) প্রকল্পের আওতায় ২০১৭–১৮ অর্থবছরে আমতলী পৌরসভায় একাধিক বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট বহুমুখী পৌর মার্কেট, ৭ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট কমপ্লেক্স এবং ৮ নম্বর ওয়ার্ডের আমতলী কেন্দ্রীয় পশুর হাট এলাকায় ২ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ২৬টি স্টল নির্মাণ করা হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয় আরও ১৪টি স্টল।

নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও এসব মার্কেট ও স্টল বরাদ্দের জন্য কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি, নিলাম বা স্বচ্ছ প্রক্রিয়ার উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন না করেই স্থাপনাগুলো ফেলে রাখা হয়েছে যা সরকারি সম্পদের চরম অপচয়ের শামিল বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত পৌর সুপার মার্কেট কমপ্লেক্সটি পুরোপুরি খালি পড়ে আছে। ৪ নম্বর ওয়ার্ডের পুরান বাজারে নির্মিত পৌর মার্কেটটির একটি কক্ষ বেসরকারি ব্যাংকের বুথ হিসেবে ব্যবহৃত হলেও বাকি কক্ষগুলো তালাবদ্ধ ও অযত্নে পড়ে রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলোর অবকাঠামো ক্ষতির মুখে পড়ছে।

অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের আমতলী কেন্দ্রীয় পশুর হাট এলাকায় নির্মিত স্টলগুলো বছরের পর বছর অব্যবহৃত থাকলেও আশপাশে অস্থায়ী দোকান ও অবৈধ দখলদারিত্ব অব্যাহত রয়েছে। এতে সরকারি স্টল থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে বাণিজ্য চলছে এবং পৌরসভা বঞ্চিত হচ্ছে বৈধ রাজস্ব থেকে।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকার ১৪টি স্টল নিয়ে। স্থানীয়দের অভিযোগ, কোনো বৈধ বরাদ্দ ছাড়াই কিছু ব্যক্তি এসব স্টল দখলে রেখে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন। অথচ এই ভাড়া পৌরসভার তহবিলে জমা না হয়ে যাচ্ছে ব্যক্তিগত পকেটে।

বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী জাকির হোসেন মাতুব্বর জানান, হাবিবুর রহমান মুন্সির ছেলে আল আমিনের কাছ থেকে আমি ৫০ হাজার টাকা অগ্রিম ও মাসে চার হাজার টাকা ভাড়ায় একটি স্টল নিয়েছি। তবে আল আমিন স্টল ভাড়া দেওয়ার কথা স্বীকার করলেও তিনি কীভাবে বা কোন ক্ষমতাবলে স্টল ভাড়া দিচ্ছেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সচেতন মহলের মতে, পৌরসভায় স্টল ও মার্কেট বরাদ্দের জন্য নির্ধারিত নীতিমালা থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। দীর্ঘদিন বরাদ্দ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে কোথাও কোথাও অবৈধ দখল ও বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা হয়েছে যা প্রশাসনিক ব্যর্থতা ও সম্ভাব্য অনিয়মের ইঙ্গিত বহন করে।

সচেতন নাগরিকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে স্টল ও মার্কেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারি অর্থের এই প্রকল্পগুলো পরিত্যক্ত অবস্থায় থেকেই যাবে এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এ বিষয়ে কথা বলেছি এবং প্রত্যেককেই চিঠি দেওয়া হচ্ছে। পৌরসভার রুল অনুযায়ী আগে যে রেজুলেশন করা আছে সে অনুযায়ী ভাড়া সবাইকে দিতে হবে। এটা আমি বলে দিয়েছি। আমাদের রেজুলেশনে যে ভাড়া উল্লেখ করা আছে চুক্তিপত্র অনুযায়ী সেরকমের ভাড়া নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর

সবুজ বাংলাদেশ ডেস্কঃ শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক,

আরও পড়ুন
language Change