তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন

আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

সরকারি অর্থের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও বরগুনার আমতলী পৌরসভায় একাধিক পৌর মার্কেট ও স্টল গত পাঁচ বছর ধরে বরাদ্দহীন ও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পৌর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও দায়িত্বহীনতার কারণে এসব স্থাপনা থেকে এক টাকাও রাজস্ব আদায় করা যাচ্ছে না। উল্টো কোথাও কোথাও অবৈধ দখল ও বাণিজ্য চালিয়ে ব্যক্তিগতভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, সিটিইআইপি (CTEIP) প্রকল্পের আওতায় ২০১৭–১৮ অর্থবছরে আমতলী পৌরসভায় একাধিক বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট বহুমুখী পৌর মার্কেট, ৭ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট কমপ্লেক্স এবং ৮ নম্বর ওয়ার্ডের আমতলী কেন্দ্রীয় পশুর হাট এলাকায় ২ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ২৬টি স্টল নির্মাণ করা হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয় আরও ১৪টি স্টল।

নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও এসব মার্কেট ও স্টল বরাদ্দের জন্য কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি, নিলাম বা স্বচ্ছ প্রক্রিয়ার উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন না করেই স্থাপনাগুলো ফেলে রাখা হয়েছে যা সরকারি সম্পদের চরম অপচয়ের শামিল বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত পৌর সুপার মার্কেট কমপ্লেক্সটি পুরোপুরি খালি পড়ে আছে। ৪ নম্বর ওয়ার্ডের পুরান বাজারে নির্মিত পৌর মার্কেটটির একটি কক্ষ বেসরকারি ব্যাংকের বুথ হিসেবে ব্যবহৃত হলেও বাকি কক্ষগুলো তালাবদ্ধ ও অযত্নে পড়ে রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলোর অবকাঠামো ক্ষতির মুখে পড়ছে।

অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের আমতলী কেন্দ্রীয় পশুর হাট এলাকায় নির্মিত স্টলগুলো বছরের পর বছর অব্যবহৃত থাকলেও আশপাশে অস্থায়ী দোকান ও অবৈধ দখলদারিত্ব অব্যাহত রয়েছে। এতে সরকারি স্টল থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে বাণিজ্য চলছে এবং পৌরসভা বঞ্চিত হচ্ছে বৈধ রাজস্ব থেকে।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাসস্ট্যান্ড এলাকার ১৪টি স্টল নিয়ে। স্থানীয়দের অভিযোগ, কোনো বৈধ বরাদ্দ ছাড়াই কিছু ব্যক্তি এসব স্টল দখলে রেখে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন। অথচ এই ভাড়া পৌরসভার তহবিলে জমা না হয়ে যাচ্ছে ব্যক্তিগত পকেটে।

বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী জাকির হোসেন মাতুব্বর জানান, হাবিবুর রহমান মুন্সির ছেলে আল আমিনের কাছ থেকে আমি ৫০ হাজার টাকা অগ্রিম ও মাসে চার হাজার টাকা ভাড়ায় একটি স্টল নিয়েছি। তবে আল আমিন স্টল ভাড়া দেওয়ার কথা স্বীকার করলেও তিনি কীভাবে বা কোন ক্ষমতাবলে স্টল ভাড়া দিচ্ছেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সচেতন মহলের মতে, পৌরসভায় স্টল ও মার্কেট বরাদ্দের জন্য নির্ধারিত নীতিমালা থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। দীর্ঘদিন বরাদ্দ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে কোথাও কোথাও অবৈধ দখল ও বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা হয়েছে যা প্রশাসনিক ব্যর্থতা ও সম্ভাব্য অনিয়মের ইঙ্গিত বহন করে।

সচেতন নাগরিকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে স্টল ও মার্কেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারি অর্থের এই প্রকল্পগুলো পরিত্যক্ত অবস্থায় থেকেই যাবে এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এ বিষয়ে কথা বলেছি এবং প্রত্যেককেই চিঠি দেওয়া হচ্ছে। পৌরসভার রুল অনুযায়ী আগে যে রেজুলেশন করা আছে সে অনুযায়ী ভাড়া সবাইকে দিতে হবে। এটা আমি বলে দিয়েছি। আমাদের রেজুলেশনে যে ভাড়া উল্লেখ করা আছে চুক্তিপত্র অনুযায়ী সেরকমের ভাড়া নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যমুনার দুর্গম চরে খোকন চক্রের অপরাধের সাম্রাজ্য

যমুনার দুর্গম চরে খোকন চক্রের অপরাধের সাম্রাজ্য

  মোঃ ইব্রাহিম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া (চর ঠুটিয়া) গ্রামের মৃত্যু রজব আলী সরদারের ছেলে খোকন সরদার।  একসময়ের মোবাইল চোর খোকন এখন দুর্গম যমুনার চর অঞ্চলে মাদক ব্যবসা,চুরি, ছিনতাই,ডাকাতি ও অপরাধ সাম্রাজ্যের রাজত্ব কায়েম করেন। এ যেনো দেখার কেউ নেই। সবুজ বাংলাদেশের অনুসন্ধানে বেড়িয়ে আসে,খোকনের অপরাধ সম্রাজ্যের তথ্য। উপজেলার কৈজুরী ইউনিয়নের পাঁচিল বাজার এলাকায় এক যুগ আগে পুরাতন মোবাইলের ফোন বিক্রির হাট বসত সেই কালে খোকন ঢাকা,টাংগাইল,রাজশাহী, জামালপুর,বগুড়া,রংপুর,পাবনা, নাটোর, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জায়গা মোবাইল ফোন চুরি করে এনে পাঁচিলের বাজারে বিক্রি করত। জানাগেছে তখন খোকনের বড় ভাই বুদ্ধু সরদার ইয়াবা টেবলেটের ব্যবসা করার সুবাদে খোকন মোবাইল চুরি করা বাদ দিয়ে মাদক ব্যবসায় যুক্ত হয়। পরবর্তীতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলে যায় খোকন। জেল থেকে

আরও পড়ুন
language Change