তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

জাহিদ হোসেনঃ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৪ যেন ধীরে ধীরে পরিণত হয়েছে এক অদৃশ্য আতঙ্কের জনপদে। এই আতঙ্কের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে ডাটা এন্ট্রি অপারেটর অর্পণা সরকার মৌ ও তার স্বামী, লাইনম্যান সুকাশের নাম। মিটার সংযোগ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন, বিদ্যুতের তার চুরি এবং অবৈধ সম্পদ গড়ার মতো গুরুতর অভিযোগে এই দম্পতিকে ঘিরে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।মিটার সংযোগই যেন ‘সোনার খনি’।

একাধিক সূত্রের দাবি, নতুন মিটার সংযোগকে অবৈধ আয়ের প্রধান উৎসে পরিণত করেছেন অর্পণা সরকার। অফিসে ডাটা এন্ট্রি অপারেটরের দায়িত্বে থাকলেও তিনি মূল কাজের পরিবর্তে নতুন সংযোগ আদায়ে সক্রিয় থাকেন বলে অভিযোগ। কর্মচারীদের ভাষ্যমতে, প্রতি মাসে দেওয়া অন্তত ১০০টি নতুন সংযোগের মধ্যে প্রায় ৯০টিই তার মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিটি সংযোগের বিপরীতে ৫ থেকে ৬ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভয়ভীতির কারণে মুখ খুলতে সাহস পান না কর্মচারীরাকেরানীগঞ্জের হাসনাবাদ–ভাগইর জোনাল অফিসে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্পণা ও তার স্বামী সুকাশ প্রকাশ্যেই হুমকি দেন।

তাদের বক্তব্য, ওরা বলে—‘আমাদের হাত অনেক লম্বা, চাকরি খাওয়াতে সময় লাগবে না।’ এই ভয়ে আমরা চুপ করে থাকি।

অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেও লাইনম্যান সুকাশ অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি এজিএম (কমার্শিয়াল), ওয়্যারিং ইন্সপেক্টর ও জুনিয়র ইঞ্জিনিয়ারদেরও বিআরইবির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ভয় দেখানো হয়।

৩৩ কেভি তামার তার চুরির অভিযোগসবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মাওয়া সড়কের ঝিলমিল এলাকায় ৩৩ কেভি লাইনের তামার তার চুরির ঘটনায়। স্থানীয়দের দাবি, চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এলাকার একটি ভাঙারির দোকানে তার বিক্রির সময় লাইনম্যান সুকাশ হাতেনাতে ধরা পড়েন। তবে অর্পণার উপস্থিতিতে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। বারবার এমন অভিযোগ ওঠার পরও কীভাবে তিনি পার পেয়ে যান তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে উঠে আসে অবৈধ সম্পদের চিত্র।

অনুসন্ধানে জানা যায়, অর্পণা সরকারের নামে দেশে ও বিদেশে বিপুল সম্পদের অস্তিত্ব রয়েছে বলে অভিযোগ। ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় জমি, কেরানীগঞ্জে একাধিক ফ্ল্যাট ও জমি, আগানগরের মালু পাড়ায় সাততলা ভবনের বিলাসবহুল ফ্ল্যাট এসব সম্পদের অর্থের উৎস নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।
রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নীরবতা।

সূত্রের দাবি, অতীতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অর্পণার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নতুন শিল্পকারখানায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত গোপন তথ্য সরবরাহের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।অবাক করার বিষয় হলো, একাধিক গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হলেও অর্পণা ও সুকাশ এখনো বহাল তবিয়তে রয়েছেন। নতুন জিএম দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার অভিযোগও উঠেছে।

পুরো ব্যবস্থাটাই তদন্ত হওয়া দরকার’বিআরইবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটা শুধু একজন বা দুইজনের বিষয় নয়। পুরো ব্যবস্থাটাই তদন্তের প্রয়োজন। জিএম থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত কারা জড়িত, তা খুঁজে বের করা জরুরি।

তিনি আরও বলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৪ এ বর্তমান জিএমের পদায়ন, অতীত কর্মস্থল, বিদেশ ভ্রমণ ও অর্থের উৎসও যাচাই করা প্রয়োজন। একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও দায়িত্বে বহাল থাকা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।

জনমনের প্রশ্ন? পল্লী বিদ্যুতের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে যদি ভয়ভীতি, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ এভাবে চলতে থাকে, তবে সাধারণ গ্রাহক ন্যায়বিচার পাবে কোথায়?

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয় কি না—নাকি অর্পণা-সুকাশের আতঙ্কই স্থায়ী রূপ পাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লন্ডনে বসে বিএনপি নেতা তারেক রহমান সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে

আমিনুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধিঃ- লন্ডনে বসে বিএনপি নেতা তারেক রহমান সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সকালে সাভার বাসষ্ট্যান্ড এলাকায় সাভার উপজেলা,পৌর হকার্স লীগ ও দুই নং ও তিন নং ওয়ার্ডে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি দেশের জনগণের ভোটে নয় পেছনের দরজা দিয়ে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায় বলেও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শতবর্ষী স্কুল শিমুলিয়া এস. পি. (শ্যামা প্রসাদ) হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

আরও পড়ুন
language Change