তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের

ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
বিদ্যুৎ সংযোগের আশায় সাধারণ মানুষ দিনশেষে এসে দাঁড়ায় ঘুষের কাছে। নিয়ম ভেঙে, প্রভাব খাটিয়ে, সিন্ডিকেট গড়ে ডিপিডিসি হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। ডিপিডিসি মাতুয়াইল নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিনের কথায় চলে মাতুয়াইল ডিভিশনের প্রকৌশলীরা। তার ছত্র-ছায়ায় গড়ে ওঠা উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশার তালুকদার, সাবেক কমপ্লেইন সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লাইনম্যান ফিরোজ শেখের শক্তিশালী এক সিন্ডিকেট। যার নাম ডিপিডিসির ভেতরে এখন স্বৈরাচারের দোসর প্রকৌশলীর ঘুষ বাণিজ্যে। এই দুই প্রকৌশলীর ইশারায় বিদ্যুৎ সংযোগ, ট্রান্সফরমার ব্যবসা, এমনকি ঘুষ বাণিজ্য পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। অভিযোগ আছে, একেকটি সংযোগ পেতে গ্রাহককে গুনতে হয় লাখ লাখ টাকা। মিটার টেম্পারিং থেকে শুরু করে সরকারি রাজস্ব ফাঁকি সবখানে চলছে এই চক্রের দৌরাত্ম্য। অথচ গ্রাহক অভিযোগ তুললেও নিশ্চুপ ডিপিডিসির বড় কর্তারা। ফলে দুর্নীতি হয়ে উঠেছে ওপেন সিক্রেট। এ ঘটনা দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে। নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন এক গ্রাহকে বলেন, ডিপিডিসির যে এমডি আসেন তাকেই প্রতিমাসে মাসোহারা দিতে বাধ্য হই। তাহলে আপনি বলেন, ঘুষ ছাড়া কাজ করবো কিভাবে।
দুদকে অভিযোগে বলা হয়, ডিপিডিসি মাতুয়াইল অফিস থেকে গত ৬ মাস আগে অবসরপ্রাপ্ত যান কমপ্লেইন সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অবসরে যাওয়ার পরও বর্তমান নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে বকেয়াদার গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায় না করেই বিদ্যুৎ সংযোগ প্রদান করে আসছেন।
ডিপিডিসির আইন অনুযায়ী যেসব গ্রাহক এইচটি সংযোগ ছাড়া বিদ্যুৎ সংযোগ পাওয়ার যোগ্য নন, সেই সকল গ্রাহককে টাকার বিনিময়ে অবৈধভাবে সংযোগ প্রদান করা হচ্ছে। কমপ্লেইন সুপারভাইজার মোস্তাফিজুর রহমান অফিসে কোনো ডিউটি না থাকা সত্ত্বেও নিয়মিত অফিসে অবস্থান করে বিভিন্ন কর্মকর্তাকে নানাভাবে প্রভাবিত করেন এবং এইচটি যোগ্য গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আবাসিক সংযোগ প্রদান করান। এমনকি সিদ্ধিরগঞ্জ ডিভিশনের বকেয়াদার গ্রাহক ম্যাপ এশিয়া (গ্রাহক নং: ১৪৯৩০৩২৬)-এর বিরুদ্ধে ডিপিডিসি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দায়ের করেন। ওই গ্রাহক পরবর্তীতে মাতুয়াইল ডিভিশনের আওতায় গ্রাহক নং: ৩৫৯৪৮২৫৩ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে প্রায় ১৪ লাখ টাকা বকেয়া থাকা সত্ত্বেও ৫ লাখ টাকা ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নেন। এতে করে রাজস্ব হারিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়াও মোস্তাফিজুর রহমান সব সময় নির্বাহী প্রকৌশলীর রুমে অবস্থান করেন। নতুন কোনো সংযোগের জন্য গ্রাহক আসলে নির্বাহী প্রকৌশলী নিজেই মোস্তাফিজুরের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। এ ভাবে প্রতিনিতই ঘুষের বিনিময়ে বিদ্যুৎ সংযোগ দেন নির্বাহী প্রকৌশলী। তবে হেলাল উদ্দিন সিন্ডিকেট উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশার তালুকদার, সাবেক কমপ্লেইন সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লাইনম্যান ফিরোজ শেখের কথায় এই ডিভিশন চলে। ডিপিডিসির আইন অনুযায়ী যেসব গ্রাহক সংযোগ পাওয়ার যোগ্য নন, তাদেরকে টাকার বিনিময়ে অবৈধভাবে সংযোগ প্রদান করেন এই সিন্ডিকেট। সম্প্রতি মাতুয়াইল ডিভিশনের নতুন ফ্ল্যাটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন আকাশ। গৃহস্থালির সব আয়োজন তৈরি, শুধু নেই বিদ্যুৎ সংযোগ। এক সপ্তাহ ধরে ডিপিডিসির অফিসে দৌড়ঝাঁপের পর অবশেষে একটি খবর পেলেন সংযোগ চান তো দিতে হবে পাঁচ লাখ টাকা। বিস্ময়ে হতভম্ব আকাশ বুঝলেন, নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ পাওয়া যেন স্বপ্নের মতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঘুষের টাকা মিটিয়েই বিদ্যুৎ সংযোগ পেলেন তিনি। এ অভিজ্ঞতা শুধু আকাশের নয়, রাজধানীর মাতুয়াইল অসংখ্য ভুক্তভোগীর। অভিযোগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এখন নিয়ন্ত্রিত হচ্ছে শক্তিশালী একটি সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন মাতুয়াইল নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন। তার নেতৃত্বে মাতুয়াইল এখন ঘুষের হাট খুলে বসেছেন। সূত্র বলছে, ডিপিডিসির মাঠ পর্যায়ের গ্রাহকদের অভিযোগ, নতুন একটি বিদ্যুৎ সংযোগ নিতে হলে ঘুষ ছাড়া উপায় নেই। এলাকাভেদে রেটও ভিন্ন। কেউ দিতে হয় দুই লাখ, কেউবা তিন লাখ, আর বড় বাসা বা বাণিজ্যিক সংযোগ চাইলে রেট ওঠে পাঁচ লাখে। সূত্র জানায়, ঘুষের এই টাকা সরাসরি একজন প্রকৌশলীর হাতে যায় না; ভাগ হয়ে যায় সিন্ডিকেটের মধ্যে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অফিসের দালাল, এমনকি ট্রান্সফরমার সরবরাহকারী কোম্পানির সঙ্গেও মিলে তৈরি হয় দুর্নীতির শৃঙ্খল। মাতুয়াইল বাসিন্দা আনোয়ার হোসেনের ভাষায়, ‘বিদ্যুৎ না থাকলে ঘর সাজানো যায় না। অথচ সংযোগ চাইতে গিয়ে বুঝলাম, এ যেন বৈধ ঘুষের অফিস। টাকা ছাড়া কারও কানে কথা পৌঁছায় না।’
সূত্র বলছে, বিদ্যুৎ সংযোগেই শেষ নয়, নির্দিষ্ট কোম্পানির ট্রান্সফরমার নিতেও গ্রাহকদের বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, বাজারে কম দামে ভালো মানের ট্রান্সফরমার পাওয়া গেলেও ডিপিডিসির কর্মকর্তারা তাদের পছন্দের কোম্পানির কাছ থেকে ক্রয় করতেই চাপ দেন। এতে প্রকৃত গ্রাহকের খরচ বেড়ে যায় কয়েকগুণ। নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিনের নির্দেশে এসব সিদ্ধান্ত কার্যকর হয় বলে অভিযোগ প্রকৌশলীদেরই একটি অংশের। তার ইশারাতেই উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীরা ‘ট্রান্সফরমার কমিশন ব্যবসা’ পরিচালনা করেন। মাতুয়াইল ডিভিশন থেকেই গ্রাহকদের অভিযোগের ছড়াছড়ি। তবে অভিযোগ করলেও লাভ নেই, কারণ বড় কর্তারা থাকেন নিশ্চুপ। গ্রাহকদের মতে, অভিযোগ করলেই উল্টো সংযোগ বিলম্বিত হয়।
রাজধানীর এক গৃহিণী বলেন, সংযোগ চাইতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, আর কখনো চাই না। মনে হয়েছে আমরা যেন অপরাধী, অথচ দোষ তো তাদের। ডিপিডিসির দুর্নীতি নিয়ে ইতোমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। মাতুয়াইল ডিভিশনের হেলাল উদ্দিন সিন্ডিকেটের বিরুদ্ধে মিটার টেম্পারিং ও হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগ তদন্তে মাঠে নেমেছেন দুদক। দুদকের এক কর্মকর্তা বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি। কিন্তু প্রমাণ জোগাড় করা কঠিন। তবুও তদন্ত চলছে। রাজনৈতিক ছত্রছায়া দলবদলের খেলায় সবসময় নিরাপদ থাকেন সিন্ডিকেট নেতারা। প্রশাসনিক উদাসীনতা। গ্রাহক অভিযোগ করলেও বড় কর্তারা নীরব। অর্থের প্রভাব, কালো টাকার পাহাড় গড়ে তোলায় সব দিকেই প্রভাব বিস্তার সম্ভব হয়। অভ্যন্তরীণ জোট নির্বাহী থেকে উপ-সহকারী স্তর পর্যন্ত সিন্ডিকেটের শেকড়। ডিপিডিসির ভেতরে গড়ে ওঠা স্বৈরাচার প্রকৌশলী সিন্ডিকেট এখন খোলামেলা দুর্নীতির প্রতীক। গ্রাহক জিম্মি, রাজস্ব ক্ষতিগ্রস্ত, আর কর্মকর্তারা ফুলেফেঁপে উঠছেন কালো টাকায়। রাজনৈতিক ছত্রছায়া আর প্রশাসনিক নীরবতায় এই সিন্ডিকেট দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। বিদ্যুৎ সংযোগ মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেটিই যখন ঘুষ বাণিজ্যে রূপ নেয়, তখন প্রশ্ন ওঠে কাদের হাতে নিরাপদ আমাদের বিদ্যুৎ খাত। নাম প্রকাশে আনিচ্ছুক এ বিষয়ে ডিপিডিসির উপ সহকারী প্রকৌশলী বলেন, নির্বাহী প্রকৌশলী স্যার যেভাবে বলেন, সেভাবেই কাজ করি। তার নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নাই। এই স্বীকারোক্তিই প্রমাণ করে, সিন্ডিকেটটি কতটা শক্তিশালী ও সুসংগঠিত।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক এক চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ খাতে যত বিনিয়োগই হোক, যদি মাঠ পর্যায়ে স্বচ্ছতা না থাকে, তাহলে সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। সিন্ডিকেট ভাঙা না গেলে কোনো সংস্কারই সফল হবে না।” এ ব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) মাতুয়াইল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিনের মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। ‘বিদ্যুৎ খাতে প্রতিনিয়তই দুর্নীতি বাড়ছে। আর বেশি দুর্নীতি করছেন প্রকৌশলীরা। তারা ঘুষের টাকা জন্য অপরাধে জড়িয়ে পড়ছেন। তাদের আইনের আওতায় আনা উচিত। অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিদ্যুৎ নতুন সংযোগ নিতে ঘুষ দিতে হয়। এটা ভালো খবর নয়। দুর্নীতি ঠেকাতে দুদকে কঠোর পদক্ষেপ দেওয়া জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিকে সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালার জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।

আরও পড়ুন
language Change