নিজস্ব প্রতিবেদকঃ
অতীতে বাংলাদেশে অনুষ্ঠিত সব গণভোটেই সরকার এক পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে সরকারের সরাসরি প্রচার চালানো নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি অগ্রাধিকারের কথা বলে আসছে।
সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়নসহ বিভিন্ন সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি চলছে। গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। আর এখন আমরা সংস্কারের পক্ষেই কথা বলছি। সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত