তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

দখলের দাবিতে অনড় ট্রাম্প

দখলের দাবিতে অনড় ট্রাম্প
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক‍‍:

গ্রিনল্যান্ডে ইউরোপীয় ন্যাটো সদস্যদেশগুলোর সামরিক সদস্যরা পৌঁছাতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করার পরেই এই পদক্ষেপ নিলো ইউরোপীয় দেশগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনকে নিজেদের অবস্থান পরিষ্কারের প্রথম ধাপ এবং একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে বর্ণনা করেছেন ফ্রান্সের জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ে পোয়াভ্র দ’আরভর। তার ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হচ্ছে যে গ্রিনল্যান্ডে ন্যাটোর উপস্থিতি রয়েছে এবং জোটের ঐক্য অটুট আছে।

প্রাথমিক পর্যায়ে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল পৌঁছেছে। পাশাপাশি জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য থেকেও সামরিক সদস্য পাঠানো হচ্ছে। ফ্রান্স জানিয়েছে, ডেনমার্কের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে শিগগিরই স্থল, আকাশ ও নৌ-সম্পদ দিয়ে এই উপস্থিতি আরও জোরদার করা হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপের বিশেষ দায়িত্ব রয়েছে, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি অঞ্চল এবং একই সঙ্গে ন্যাটোর মিত্র। ডেনিশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এই মোতায়েনের লক্ষ্য হলো মেরু অঞ্চলে ন্যাটোর উপস্থিতি জোরদার করা, যা ইউরোপীয় ও ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ডেনমার্কের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হতে পারে। ওয়াশিংটনে বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো মৌলিক প্রশ্নে মতবিরোধ রয়ে গেছে।

অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে পরিচিত এই সামরিক উপস্থিতিতে মাত্র কয়েক ডজন সেনা অংশ নিচ্ছেন এবং এটিকে মূলত প্রতীকী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। ডেনমার্ক জানিয়েছে, মিত্র দেশগুলোর অংশগ্রহণে পর্যায়ক্রমে সামরিক উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের সঙ্গেই থাকতে চায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাইরাল জ্বরে এক বাটি স্যুপ

স্টাফ রিপোর্টার: ঋতু পরিবর্তনের সময়ে অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। সঙ্গে কারও কারও সর্দি-কাশি থাকছে। ঋতু পরিবর্তনের সময় জ্বর, সর্দি, কাশি হলে সেটাকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলা হয়। কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যদি জ্বর হয় আর সাধারণ ফ্লু হলে লক্ষণ কিন্তু মোটামুটি এক থাকে। আর এই ভাইরাল জ্বরে গলায় খুসখুসে লাগা, নাক বন্ধ হয়ে থাকার ব্যাপারটা অনেক অস্বস্তিতে ভোগায়। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র এক বাটি ইষদুষ্ণ, হালকা স্যুপ। ডিনারে হোক বা ব্রেকফাস্টে, গরম গরম স্যুপ কিন্তু দারুণ সুস্বাদু। পেটও যেমন ভরবে, তেমনি মনও। সঙ্গে যদি থাকে পুষ্টিগুণ, তাহলে সোনায় সোহাগা। তাহলে ঝটপট জেনে নিন এই সুধার রেসিপি। উপকরণ- মুরগির হাড়- আধ কেজি, মুরগির মাংস- আধ কেজি, চিনি- ২ টেবিল চামচ, লাল চিলি সস-

আরও পড়ুন
language Change