তারিখ লোড হচ্ছে...

হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

দখলের দাবিতে অনড় ট্রাম্প

দখলের দাবিতে অনড় ট্রাম্প
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক‍‍:

গ্রিনল্যান্ডে ইউরোপীয় ন্যাটো সদস্যদেশগুলোর সামরিক সদস্যরা পৌঁছাতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করার পরেই এই পদক্ষেপ নিলো ইউরোপীয় দেশগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনকে নিজেদের অবস্থান পরিষ্কারের প্রথম ধাপ এবং একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে বর্ণনা করেছেন ফ্রান্সের জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ে পোয়াভ্র দ’আরভর। তার ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হচ্ছে যে গ্রিনল্যান্ডে ন্যাটোর উপস্থিতি রয়েছে এবং জোটের ঐক্য অটুট আছে।

প্রাথমিক পর্যায়ে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল পৌঁছেছে। পাশাপাশি জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য থেকেও সামরিক সদস্য পাঠানো হচ্ছে। ফ্রান্স জানিয়েছে, ডেনমার্কের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে শিগগিরই স্থল, আকাশ ও নৌ-সম্পদ দিয়ে এই উপস্থিতি আরও জোরদার করা হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপের বিশেষ দায়িত্ব রয়েছে, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি অঞ্চল এবং একই সঙ্গে ন্যাটোর মিত্র। ডেনিশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এই মোতায়েনের লক্ষ্য হলো মেরু অঞ্চলে ন্যাটোর উপস্থিতি জোরদার করা, যা ইউরোপীয় ও ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ডেনমার্কের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হতে পারে। ওয়াশিংটনে বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো মৌলিক প্রশ্নে মতবিরোধ রয়ে গেছে।

অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে পরিচিত এই সামরিক উপস্থিতিতে মাত্র কয়েক ডজন সেনা অংশ নিচ্ছেন এবং এটিকে মূলত প্রতীকী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। ডেনমার্ক জানিয়েছে, মিত্র দেশগুলোর অংশগ্রহণে পর্যায়ক্রমে সামরিক উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের সঙ্গেই থাকতে চায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরা থেকে জাসদ সভাপতি ইনু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও  তথ্য সন্ত্রাসী হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছেন। তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন। তিনি জানান, ইনুকে ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা দায়ের করা হয়। মামলা নং ০৪। হাসানুল হক ইনু সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। এ জোটের অপর সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন
language Change