ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ডেমরা থানার আদর্শবাগ এলাকা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে কোনাপাড়ার আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম আশা আক্তার (২৯)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। কর্মসূত্রে তিনি ডেমরা থানার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাই আব্দুল্লাহ বলেন, আমার বোন একটি বিউটি পার্লারে কাজ করতেন। প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত