তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৩/১ এর আওতাধীন মিরপুর সাগুফ্তা এলাকায় দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ইমারত মালিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি একের পর এক ভবন মালিককে রাজউক আইনের ভুল ব্যাখ্যা দিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী শফিকুল ইসলাম নিয়মিতভাবে ভবন পরিদর্শনের নামে মালিকদের কাছে হাজির হয়ে নোটিশ জারি, ভবন উচ্ছেদ ও মামলা-মোকদ্দমার ভয় দেখান। তার এই কার্যক্রম স্থানীয়ভাবে ‘নোটিশ বাণিজ্য’ নামে পরিচিতি পেয়েছে। এতে করে অনেক ভবন মালিক আইনি জটিলতা ও ভবন রক্ষার আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও বড় অংকের ঘুষ দিতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবন মালিক অভিযোগ করে বলেন, ইমারত পরিদর্শক শফিকুল ইসলাম আমার ভবনের ছোটখাটো ত্রুটি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে তিনি হুমকি দেন নোটিশ দিয়ে ভবন উচ্ছেদ করে দেবেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ভবন রক্ষার জন্য আমাকে মোটা অংকের টাকা দিতে হয়েছে।

একই পদ্ধতিতে একাধিক ভবনের মালিকের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে মর্মেও তথ্য পাওয়া যাচ্ছে। নিয়মিত পরিদর্শনের নামে ভবনে গিয়ে তাৎক্ষণিকভাবে অনিয়ম দেখিয়ে টাকা দাবি করেন এই শফিকুল ইসলাম। কেউ অর্থ দিতে দেরি করলে বা অস্বীকৃতি জানালে দ্রুত নোটিশ ইস্যু করে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বক্তব্য জানতে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অভিযোগ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়েই একপর্যায়ে তিনি স্থান ত্যাগ করেন।

রাজউকের দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার এর সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি শফিকুল ইসলামকে সতর্ক করব, তিনি যেন দায়িত্ব সঠিকভাবে পালন করেন। যদি তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল মনে করছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংস্থাটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই, দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পরাস্ত করতে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যার মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন ডলার। এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এতে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ভারী বোমা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে।  প্রতিবেদনে আরও জানায়, অস্ত্র চুক্তির অংশ হিসেবে আরও ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সেবা ও সরঞ্জামসহ এসব অস্ত্রের মোট

আরও পড়ুন
language Change