তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্বার্থে সচেতনতায় সম্প্রীতি বার্তার লিফলেট বিতরণ,পথসভা কর্মসূচি নিয়ে খাগড়াছড়িতে সিএইচটি জোটের সংবাদ সম্মেলন। রবিবার ১৮ জানুয়ারী সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সিএইচটি সম্প্রীতি জোটের আয়োজনে সংবাদ সংম্মেলন অনু্ষ্ঠিত হয়।

সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র, পাইশিখই মারমা বলেন, আজ আমরা অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, আপস কিংবা নীরবতা আর সহ্য করা হবে না। পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে একটি চিহ্নিত দেশবিরোধী, বিচ্ছিন্নতাবাদী ও ষড়যন্ত্রকারী চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিত ভাবে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, উসকানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপশক্তি সরাসরি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত হানছে।

আমরা জোরালোভাবে ঘোষণা করছি, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ ছিলো এবং থাকবে। এই সত্যকে অস্বীকার করার সাহস দেখালে তার রাজনৈতিক, সামাজিক ও আইনগত পরিণতি ভোগ করতে হবে। যারা বিদেশি স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি সিএইচটি সম্প্রীতি জোটের বার্তা অত্যন্ত পরিষ্কার এই মাটিতে রাষ্ট্রবিরোধী রাজনীতির কোনো জায়গা নেই। এই প্রেক্ষাপটে সিএইচটি সম্প্রীতি জোট সার্বভৌমত্ব রক্ষা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের লক্ষ্যে সচেতনতা বার্তা সম্পন্ন লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি কোনো আনুষ্ঠানিক আয়োজন নয় এটি একটি রাজনৈতিক প্রতিরোধ। জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিটি পাড়া, গ্রাম ও পথে পথে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের মুখোশ উন্মোচন করব।

আমরা প্রশাসনকে স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই যদি দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হয়, তাহলে জনগণ নিজেই প্রতিরোধ গড়ে তুলবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব রাষ্ট্র রক্ষা করা, কোনো বিশেষ গোষ্ঠীকে রক্ষা করা নয়। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার রাষ্ট্রের পক্ষে নাকি রাষ্ট্রবিরোধীদের পক্ষে।

আমরা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশের সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি নীরবতা ভাঙুন। আজ যারা চুপ থাকবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো মধ্যপন্থা নেই, কোনো আপস নেই।

সিএইচটি সম্প্রীতি জোট পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এই আন্দোলন শান্তিপূর্ণ হবে, কিন্তু অবস্থান হবে আপসহীন। দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষায় আমরা প্রয়োজনে রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে দ্বিধা করব না। বাংলাদেশের মাটিতে দেশবিরোধী ষড়যন্ত্র চলবে না এই শপথ নিয়েই আমরা মাঠে নামছি।

সিএইচটি সম্প্রীতি জোট আহ্বায়ক, থোয়াইচিং মং চাক বলেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে অংশ কিন্তু বাস্তবতায় এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের মতো মৌলিক অধিকার থেকে পার্বত্যবাসীকে বঞ্চিত রেখে কোনোভাবেই জাতীয় অগ্রগতি বা রাষ্ট্রীয় স্থিতিশীলতার কথা বলা যায় না। এই ব্যর্থতা শুধু প্রশাসনিক নয়, এটি একটি রাজনৈতিক দায় ও রাষ্ট্রীয় ব্যর্থতার নগ্ন প্রকাশ।

শিক্ষা খাতে পার্বত্য চট্টগ্রামের চিত্র ভয়াবহ পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই যোগ্য শিক্ষক, নেই আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা। দুর্গম এলাকার শিক্ষার্থীরা আজও শিক্ষার আলো থেকে বঞ্চিত। বহু বিদ্যালয় অবকাঠামো গতভাবে জরাজীর্ণ, আবার কোথাও বছরের পর বছর শিক্ষক সংকট চলমান। এর ফলশ্রুতিতে একটি সম্পূর্ণ প্রজন্মকে ইচ্ছাকৃত ভাবে পিছিয়ে রাখা হচ্ছে যা ভবিষ্যতে আরও গভীর সংকট সৃষ্টি করবে। স্বাস্থ্য খাতের অবস্থা আরও করুণ ও লজ্জাজনক। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত হাসপাতাল, চিকিৎসক, নার্স ও ওষুধের চরম সংকট বিদ্যমান। সাধারণ রোগের চিকিৎসার জন্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। জরুরি চিকিৎসা সেবা না পেয়ে অকাল মৃত্যু এখানে যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। একটি উন্নয়নশীল রাষ্ট্রে এই বাস্তবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়, এটি বৈষম্য, লুটপাট ও অব্যবস্থাপনার আরেক নাম। পরিকল্পনাহীন প্রকল্প, স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্য এবং স্থানীয় জনগণকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়া উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। উন্নয়ন যদি জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন না আনে, তবে সেই উন্নয়ন অর্থহীন ও প্রতারণামূলক।

সিএইচটি সম্প্রীতি জোট স্পষ্টভাবে বলতে চায় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কোনো রাজনৈতিক দয়ার বিষয় নয়, এটি পার্বত্যবাসীর সাংবিধানিক ও ন্যায্য অধিকার। এসব খাতকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ক্ষমতার হিসাব মেলানো চলবে না। পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা চাইলে রাষ্ট্রকে এখনই দায়িত্বশীল ও দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, দক্ষ ও স্থায়ী জনবল নিয়োগ, এবং সকল উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও স্থানীয় জনগণের বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় এই অবহেলা ও বৈষম্যের দায় রাষ্ট্রকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সিএইচটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে সমতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমরা এই ন্যায্য দাবিতে রাজপথে, সমাজে ও রাষ্ট্রীয় পরিসরে আমাদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে বাধ্য হবো।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্যকন্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিন, বান্দরবান জেলা কমিটি জিরা বাবু তঞ্চগ্যা, খাগড়াছড়ি জেলা কমিটি ইসমাইল হোসেন, মোকতার হেসেন সমাজকর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝুঁকিতে শিশুস্বাস্থ্য, বাজারের গুঁড়া দুধে ভয়াবহ ভেজাল

ঝুঁকিতে শিশুস্বাস্থ্য, বাজারের গুঁড়া দুধে ভয়াবহ ভেজাল

স্বাস্থ্য ডেস্কঃ শিশুদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের খোঁজে বাবা–মায়েরা সাধারণত পরিচিত ও দামি ব্র্যান্ডের দিকেই ঝোঁকেন। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ তথ্য ভালো ব্র্যান্ডের নামেও বাজারে থাকা গুঁড়া দুধে ব্যাপক ভেজাল মিলছে। সাম্প্রতিক ল্যাব পরীক্ষায় দেখা গেছে, একটি জনপ্রিয় গুঁড়া দুধের ব্র্যান্ডে দুগ্ধ উপাদান রয়েছে মাত্র ১৭শতাংশ, আর বাকি ৬৭শতাংশই ভেজাল উপাদান। অনুসন্ধানে দেখা গেছে, সস্তা ‘হয়ে পাউডার’ (এক ধরনের সাদা পাউডার) মিশিয়ে চকচকে মোড়কে বাজারে বিক্রি হচ্ছে গুঁড়া দুধ। এসব পণ্যে প্রকৃত দুগ্ধ উপাদান খুবই সামান্য। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরিদর্শকরা ‘গোয়ালিনী ডেইলি ফুলক্রিম মিল্ক পাউডার’-এর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে ভয়াবহ তথ্য সামনে আসে। ল্যাব রিপোর্ট অনুযায়ী, ওই গুঁড়া দুধে দুগ্ধ উপাদান মাত্র ১৭দশমিক ০৮শতাংশ। বাকি ৫৮দশমিক ৯২শতাংশ ভেজাল উপাদান এবং অন্যান্য উপাদানে আরও

আরও পড়ুন
language Change