তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

বিমান কর্মকর্তার মানব পাচার, দ্রুত ব্যবস্থা নেওয়ার বদলে মিলছে আশ্বাস

বিমান কর্মকর্তার মানব পাচার
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড সার্ভিসেসের কর্মকর্তা মিজানুর রহমান শিশির (পি-৩৬৮৪৬) জাল ভিসার আড়ালে মানব পাচার সিন্ডিকেট গড়ে তুলেছেন। শিশির ও তার স্ত্রীর নামে লাইসেন্সবিহীন একটি অবৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে বছরের পর বছর ধরে এ ধরনের কাজ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিসা, বোর্ডিং পাশ ও ইমিগ্রেশন ‘ম্যানেজ’ করে বডি কন্ট্রাক্ট করে তুলে দেন ফ্লাইটে, এক্ষেত্রে তিনি যাত্রীপ্রতি নেন ১০ লাখ টাকা।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মিজানুর রহমান শিশির ছিলেন বিমান শ্রমিক লীগের সভাপতি। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীদের সেফ এক্সিটে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। শ্রমিক লীগের সভাপতি পদের দাপট খাটিয়ে করতেন বদলি বাণিজ্য। গড়ে তুলেছেন অপকর্মের নেটওয়ার্ক।

মিজানুর রহমান শিশির এর বিরুদ্ধে রয়েছে জুলাই গণহত্যার মামলা, কিন্তু এখনো তিনি আছেন বেশ বহাল তবিয়তে। গোয়েন্দা প্রতিবেদনে তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ছাড়াও বদলি বাণিজ্য, ব্যাগেজ কাটিং, স্বর্ণ চোরাচালান, যাত্রী হয়রানিসহ আরও বেশ কিছু গুরুতর তথ্য রয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। এর ভিত্তিতে ২৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ওই কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা ওই পত্রে বিষয়টিকে অত্যন্ত ‘জরুরি’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও যাচাই-বাছাই শেষে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক পাশ মিজানুর রহমান শিশির কম্পিউটার অপারেটর হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরিতে যোগদান করেন। পরে বিভাগ পরিবর্তন করে তিনি বিমানের ট্রাফিক শাখায় যুক্ত হন। এ শাখায় যোগদানের পর থেকেই নিজের প্রভাব বাড়তে থাকে তার। দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে তাকে ঢাকা থেকে সৈয়দপুরে বদলি করা হলেও তৎকালীন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও তোফায়েল আহমেদের তদবিরে অল্প সময়ের মধ্যেই সিলেট বিমানবন্দরে জায়গা করে নেন। সিলেটে যোগদানের পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সিলেটে বদলির পর স্টাডি ভিসার পাশাপাশি তিনি ভিজিট ভিসার আড়ালে মানব পাচার, ‘বডি কন্ট্রাক্ট’ ডিল, স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের অনৈতিক সুবিধা প্রদান এবং বিমানবন্দরে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

মিজানুর রহমান শিশির এর বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক আইনে গত বছরের ৬ নভেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ১৪৯/৩৩০/৩২৪/৩২৫/১০৯ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ ধারায় আসামি করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘আমি এখানে অল্প কিছুদিন আগে যোগদান করেছি। এখনো সব বিষয়ে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। যতটুকু জেনেছি মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত। ওই মামলায় অভিযুক্ত হিসাবে মিজানুর রহমান শিশিরকে একপর্যায়ে আটক করা হয়েছিল। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন কিনা, সে বিষয়ে এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।’

অভিযোগের বিষয়ে জানতে মিজানুর রহমান শিশির এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) বোশরা ইসলাম বলেছেন, অভিযোগ আসা কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন ‘আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। এরই মধ্যে শিশিরের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি ঠিক কী কী অপরাধে জড়িত ছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের পরিধি মোটেও ছোট নয়। মন্ত্রণালয়ের চিঠিতে আমরা দেখেছি, তার বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে থাকা বেগম জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রদূত। কাতারে যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে

আরও পড়ুন
language Change