তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

দীঘিনালা উপজেলায় জনসংখ্যা, শিক্ষা, কৃষি ও অবকাঠামোর এক বিস্তৃত চিত্র

দীঘিনালা উপজেলায় জনসংখ্যা, শিক্ষা, কৃষি ও অবকাঠামোর এক বিস্তৃত চিত্র
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুনঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দীঘিনালা। ভৌগোলিক অবস্থান, কৃষি সম্ভাবনা, শিক্ষা-স্বাস্থ্য অবকাঠামো এবং সামাজিক বৈচিত্র্যের কারণে এ উপজেলা বিশেষ গুরুত্ব বহন করে।

উপজেলাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা, দক্ষিণে লংগদু উপজেলা এবং পশ্চিমে খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলা অবস্থিত। জেলা সদর থেকে দীঘিনালার দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। উপজেলার মোট আয়তন ৬৯৪.১১ বর্গকিলোমিটার।

জনসংখ্যা ও ভোটার তথ্য দীঘিনালা উপজেলার মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৭ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৯২ জন এবং নারী ৫২ হাজার ২৭১ জন। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৪৯ জন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ৮১৭ জন এবং নারী ভোটার ৩২ হাজার ২৭৯ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০ শতাংশ।

প্রশাসনিক কাঠামো দীঘিনালা উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে কোনো পৌরসভা নেই। উপজেলায় মোট গ্রাম ২৪৫টি এবং মৌজা রয়েছে ২১টি। এটি খাগড়াছড়ি-২৯৮ জাতীয় সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উপজেলায় রয়েছে ৫৬টি মসজিদ, ১৬টি মন্দির এবং ৬৭টি বৌদ্ধ বিহার ও দুইটি গির্জা। সরকারি কোনো এতিমখানা না থাকলেও বেসরকারি এতিমখানা রয়েছে ৩টি। নদ-নদীর মধ্যে একমাত্র মাইনী নদী এ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত। হাট-বাজার রয়েছে মোট ১০টি। শিক্ষা ব্যবস্থা দীঘিনালায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৬টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১টি এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৩টি।

এছাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয় ৬টি, সহশিক্ষা উচ্চ বিদ্যালয় ১৫টি ও একটি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। দাখিল মাদ্রাসা রয়েছে ২টি। উপজেলায় একটি সহপাঠ কলেজ থাকলেও আলাদা বালিকা কলেজ নেই। উপজেলার গড় শিক্ষার হার ৪৬ শতাংশ। এর মধ্যে পুরুষের শিক্ষার হার ৫২.৯ শতাংশ এবং নারীর শিক্ষার হার ৩৯.১ শতাংশ।
স্বাস্থ্য খাত উপজেলায় ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংখ্যা ১০টি। ডাক্তারের অনুমোদিত পদ ১২টি হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন চিকিৎসক। সিনিয়র নার্স রয়েছেন ১৩ জন এবং সহকারী নার্স ১ জন।

কৃষি ও খাদ্য পরিস্থিতি দীঘিনালায় মোট জমির পরিমাণ ২৩,৮৩৪ হেক্টর। এর মধ্যে নীট ফসলী জমি ১৬,৫০০ হেক্টর এবং মোট ফসলী জমি ৩৯,১০৩ হেক্টর। এখানে এক ফসলী জমি ৩,০১৫ হেক্টর, দুই ফসলী জমি ৪,৩৬৭ হেক্টর এবং তিন ফসলী জমি ৯,১১৮ হেক্টর। উপজেলায় গভীর নলকূপ ১২৩টি, অগভীর নলকূপ ২,৪২৩টি এবং শক্তিচালিত পাম্প রয়েছে ৪৮৮টি। বাৎসরিক খাদ্য চাহিদা ৭৮,২৬৭ মেট্রিক টন।

যোগাযোগ ব্যবস্থা উপজেলায় পাকা রাস্তা রয়েছে ৯১ কিলোমিটার, আধা-পাকা রাস্তা ৩৪ কিলোমিটার এবং কাঁচা রাস্তা প্রায় ২৮০ কিলোমিটার। ব্রিজ ও কালভার্ট রয়েছে মোট ৬২টি। প্রাণিসম্পদ ও মৎস্য দীঘিনালায় ১টি পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখানে ২ জন পশু চিকিৎসক কর্মরত। কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে ১টি। এ উপজেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে ৯৬টি, উন্নত জাতের মুরগির খামার ১১টি এবং গবাদিপশুর খামার রয়েছে ২২টি। মৎস্য খাতে উপজেলার পুকুরের সংখ্যা ১,০০৫টি হলেও সরকারি ও বেসরকারি কোনো মৎস্য বীজ উৎপাদন খামার নেই।

সমবায় কার্যক্রম উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি রয়েছে ১টি। কৃষক সমবায় সমিতি ৩৪টি, পুরুষ বিত্তহীন সমবায় সমিতি ৩২টি এবং নারী বিত্তহীন সমবায় সমিতি ২৪টি। এছাড়া বিভিন্ন শ্রেণিভিত্তিক সমবায় সমিতি মিলিয়ে মোট ৫৯টির বেশি সমবায় কার্যক্রম চালু রয়েছে। সার্বিক চিত্র প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি সম্ভাবনা ও সামাজিক বৈচিত্র্যে ভরপুর দীঘিনালা উপজেলা এখনও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বাড়তি নজরের দাবি রাখে। যথাযথ পরিকল্পনা ও সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে এ উপজেলা পার্বত্য অঞ্চলের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা জুড়ে মাদকে সয়লাব

মো: আব্দুল আজিজ : রাজধানী ঢাকার সর্বত্রই এখন মাদকের আখড়ায় পরিনত হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুন,কিশোর, যুবক সহবৃদ্ধ – আবাল বনিতা। সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম দীর্ঘ সময় ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলে খোঁজ খবর নিয়ে এসকল মাদক স্পটের সন্ধান পায়। অনুসন্ধানী সাংবাদিকতার পথ ধরে খুঁজে বেড়াতে চলে আসলো যে সকল অন্ধকার প্রকোষ্ঠের নাম ঠিকানাঃ সবুজবাগ থানাঃ রাজধানীর সবুজবাগ থানা এখন মাদকের অন্যতম হট স্পট। খবর নিয়ে জানা যায়, সবুজবাগের দক্ষিণ গাও, জাওল্লা পাড়া বাজারের সামনে চলে মাদকের রমরমা ব্যবসা। এই এলাকার মাদক নিয়ন্ত্রণ করেন মাদক সম্রাজ্ঞী পারভীন, সালমা, বিউটি, হযরত, বিক্কু, সগু, রোমানা। ওহাব কলোনির মাদক কারবারি হিসেবে বহুল পরিচিত তানিয়া, ডিস্কু, স্বর্নকার বাবু, মনা,সাকিব, রমজান, মালেক গংরা বরাবরের মতোই মাদক নিয়ন্ত্রণ করে চলছেন। মাদারটেক এর মিনারাগলির মাদকের ওপেন ব্যবসায় করছেন মোমিন,

আরও পড়ুন
language Change