তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ

দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রভাবশালী ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের লক্ষ্য করে গত কয়েক বছর ধরে সক্রিয় ছিল একটি সংগঠিত প্রতারণা চক্র। কথিত প্রাচীন সীমানা পিলার ও শতবর্ষী কয়েনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের উদ্দেশ্য। দৈনিক আমাদের মাতৃভূমি প্রকাশিত অনুসন্ধানী সংবাদের গত কয়েকটি পর্বে মূলহোতা আহাদুল ইসলাম দুলাল ওরফে এইচএম দুলাল খান (চান্দু) এবং আব্দুল মনসুর ওরফে ইব্রাহিম মুসার নামে নতুন তথ্য সামনে এসেছে । উক্ত সংবাদ প্রচারের পর অনেক ভোক্তভূগী দৈনিক আমাদের মাতৃভূমির সাথে যোগাযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন তথ্য দিচ্ছেন। সে সব তথ্যে অনুসন্ধান করে জানা গেছে, অভিযুক্ত প্রতারকচক্র একাধিক ভুয়া পরিচয় ও নকল নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল।

সূত্র জানায়, তারা নিজেদের কখনো সাবেক সরকারি কর্মকর্তা, কখনো প্রত্নতত্ত্ব গবেষক কিংবা আন্তর্জাতিক কালেক্টরের স্থানীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। ভাষা, আচরণ ও নথি প্রদর্শনের কৌশল এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, অনেক শিক্ষিত ও অভিজ্ঞ মানুষও শুরুতেই সন্দেহ না করে তাদের কথায় আস্থা রাখতেন।

চক্রটির কৌশল ছিল ধাপে ধাপে আস্থা তৈরি করা। প্রথমে ছোট অঙ্কের লেনদেন দেখিয়ে বিশ্বাস অর্জন করা হতো। পরে ‘বিদেশি ক্রেতা আসছে’, ‘সরকারি ছাড়পত্র মিলেছে’ কিংবা ‘চূড়ান্ত ডিলের আগে শেষ কিস্তি প্রয়োজন’—এই ধরনের অজুহাতে বড় অঙ্কের টাকা নেওয়া হতো। একপর্যায়ে যোগাযোগ সীমিত করে শেষে পুরোপুরি বন্ধ করে দিতেন তারা।

প্রতারণার প্রধান হাতিয়ার ছিল কথিত প্রাচীন সীমানা পিলার বা বজ্রপাত রোধক পিলার ও প্রাচীন কয়েন। কখনো ব্রিটিশ আমলের সীমান্ত পিলার বা বজ্রপাত রোধক পিলাকে প্রাচীন রাজ্যের নিদর্শন হিসেবে দেখানো হতো। অনুসন্ধানে আরও দেখা গেছে, এসবের বেশিরভাগই সাধারণ পাথর বা আধুনিকভাবে কৌশলে তৈরি স্তম্ভ। একইভাবে মুঘল ও সুলতানি আমলের স্বর্ণ–রৌপ্য মুদ্রা দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেন তারা। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, আধুনিক প্রযুক্তিতে এসব বস্তু সহজেই কৃত্রিমভাবে পুরোনো দেখানো সম্ভব।

এই চক্রের শিকার হয়েছেন নাদের খান, মোঃ শাহ আলম, মামুন খন্দকার, রসনা বেগম, আসলাম চৌধুরী ও মালিক সাহেবসহ আরও অনেকে। নতুন যুক্ত হলেন, পলাশ মাহমুদ, মিলন মুজমদারসহ আরও দুই জন। ভুক্তভোগীদের মধ্যে পলাশ জানান, আহাদুল ইসলাম দুলাল ওরফে এইচএম দুলাল খান (চান্দু) এবং আব্দুল মনসুর ওরফে ইব্রাহিম মুসা চক্রে বিভিন্ন কৌশলে ৭ কোটি ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন এ টাকা হারিয়ে আমি নিঃস্ব।

আরও কয়েকজন ভুক্তভোগীরা জানান, সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কারণে অনেকেই প্রতারণার পর অভিযোগ করতে সাহস পাননি। এতে চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং নতুন শিকার তৈরি করতে থাকে।

আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, আহাদুল ইসলাম দুলালের বিরুদ্ধে আগেও প্রতারণার মামলা রয়েছে। ২০১২ সালের ৬ নভেম্বর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় (এফআইআর নং–৬) দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৬/৩৪ ধারায় তাকে অভিযুক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ২০০৮ সালের ১০ জুন নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় (এফআইআর নং–১১) দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আইনশৃঙ্খলা বিশেষজ্ঞরা মনে করেন, প্রত্নসম্পদ সংরক্ষণ আইন থাকলেও সাধারণ মানুষের সচেতনতার অভাব বড় দুর্বলতা। কোন বস্তু বৈধভাবে কেনাবেচা করা যায় আর কোনটি রাষ্ট্রীয় সম্পদ—এই বিভ্রান্তিই প্রতারকদের সুযোগ করে দেয়।

ভুক্তভোগীরা আশা করছেন, তাদের অভিজ্ঞতা অন্যদের সতর্ক করবে। দ্রুত লাভের প্রলোভনে না পড়ে যাচাই-বাছাই ও আইনগত নিশ্চিতকরণই এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়—এটাই তাদের বার্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না : আমির আব্দুস সবুর

জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না : আমির আব্দুস সবুর

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠার ও মানবতার সেবার রাজনীতি করে বলে জানিয়েছেন বাংলাদেশ দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর। তিনি বলেছেন, অতীতে জামায়াতে ইসলামী কোনো সমাজসেবামূলক কাজ করলেও রাষ্ট্র বিরোধী কাজের তকমা দিয়ে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। কিন্তু জনগণ সাক্ষী, জামায়াতে ইসলামী সমাজসেবা বন্ধ করেনি। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ফি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুস সবুর বলেন, প্রকাশ্যে সমাজসেবা করার সুযোগ না পেলেও গোপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নামে জামায়াতে ইসলামী মানবতার সেবা অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও মানুষের সেবা করবে, না গেলেও করবে। মানুষের কল্যাণে মানুষ কাজ করবে এই নীতিতে আল্লাহ মানুষকে পৃথিবীতে

আরও পড়ুন
language Change