তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান

ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ক্ষমতার মালিক জনগণ। আমরা দেশের মালিককে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। আমি মাঝে মাঝে একটি কথা বলি ‘টেক ব্যাক বাংলাদেশ।

সেই কথাটার অর্থ হলো যেই স্বৈরাচার বাংলাদেশকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচার এদেশকে অন্য আরেকজনের হাতে তুলে দিয়েছিল। সেই স্বৈরাচার একটি দেশ থেকে এসে বলতো আমরা কথা বলে এসেছি আমাদের ক্ষমতায় রাখার জন্য। কিন্তু দেশের ক্ষমতার মালিক হলো জনগণ। কিন্তু অতীতে আমরা দেখেছি ক্ষমতাকে দখল করা হয়েছিল, অন্য দেশের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল।’ তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে এক বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশের শুরুতে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গত ১৫-১৬ বছর দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে। যে দল পালিয়ে গেছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, কথা বললে গায়েব করে দিতো। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের অর্থ-সম্পদ, টাকা-পয়সা সব নিয়ে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট এদেশের মানুষ, ছাত্র-জনতা, শ্রমিক, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মিলে তুমুল আন্দোলন করে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন ছিল। আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে ধানের শীষ। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখনই পৌরসভা নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক সব নির্বাচন আল্লাহর রহমতে ঠিকঠাক নির্বাচন হয়েছে। যখর ধানের শীষ ক্ষমতায় ছিল তখন প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে, যদি কোন বুল হয়ে থাকে সরকারে বলতে পেরেছে। ধানের শীষ ক্ষমতায় থাকাবস্থায় কোন মানুষ গুশের শিকার হয়নি, খুনের শিকার হয়নি।

দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে যদি পারি আমরা তবে ইনশাল্লাহ একই সাথে আমাদের আরো কাজ করতে হবে। দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। দেশে লক্ষ লক্ষ বেকার যুবক সারাদেশে আছে। তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় এক মাস আগে যখন ১৭ বছর পরে বিদেশ থেকে ফিরে এসেছি, তখন আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত, হোক, অর্ধ শিক্ষিত হোক, অশিক্ষিত হোক সবল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপর যেন দাঁড়াতে পারে। শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই নয়, আমরা বেকার যুবক, যুবতীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে চাই।

নারীদের ফ্যামেলি কার্ড প্রদানের প্রতিশ্রæতি দিয়ে তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের নারীদের জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। আগামী দিনে ইনশাল্লাহ, এই ১২ তারিখে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে এই দেশের নারী সমাজকে ফ্যামেলি কার্ড দিব। এই এলাকায় চা বাগানগুলোর যারা নারী শ্রমিক রয়েছে তারা অত্যন্ত কষ্ট করে দিনানিপাত করতে হয়। তাদের যে আয়-রোজগার হয় তা যথেষ্ট নয়। এই সকল নারীদেরকে আমরা ফ্যামেলি কার্ড দিতে চাই। ফ্যামেলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দেবো, অথবা তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দেবো। যাতে করে তারা তাদের সংসার সুন্দর করে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। চাÑশ্রমিকরা যেমন পাবে, তেমনি একজন শ্রমিক-একজন কৃষক ভাইয়ের স্ত্রীরও ফ্যামেলি কার্ড পাবে।

কৃষকদের কার্ড প্রদানের প্রতিশ্রæতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। বেকার তরুণ ও যুবকদের যেমন করে প্রশিণের মাধ্যমে কর্মসংস্থান, নারীদের যেভাবে ফ্যামেলি কার্ড প্রদান তেমনি কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষক ভাইয়েরা ঋণ সহায়তা, সার-বীজ সহায়তাসহ বীমা সহায়তা পাবে। যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে। এছাড়া বিএনপি সরকারে গেলে ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা অর্থ সহায়তার ব্যবস্থা করতে চায়। এসব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব কেবল ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘ভোট ডাকাতির দলের মতো আরও একটি দল বিভ্রান্তি শুরু করেছে। তারা আবারও ভোট চুরির প্রক্রিয়া শুরু করেছে। কয়েকদিন যাবত দেখছি, তারা বিভিন্ন মিথ্যা ও গুনাহের কথা বলছে। এই দলটি মুক্তিযুদ্ধেও দেশের বিরুদ্ধে ছিলো। তারা বলছে, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। আরে ভাই, আপনাদেরতো মানুষ একাত্তরেই দেখে ফেলেছে, কী ছিলো আপনাদের ভূমিকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে ২ নং বাকশীমুল ইউপি নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মারুফ হোসেন-(বুড়িচং) কুমিল্লা বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম (বর্তমান চেয়ারম্যান) এর বিরুদ্ধে কালিকাপুর বাজার সংলগ্ন মোঃ জয়নাল হোসেন শামীম এর অফিস কক্ষে ২২ জানুয়ারী শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় গত ২১ জানুয়ারি একটি সামাজিক অনুষ্ঠানে ও একটি ফেইসবুক লাইভে মোঃ আব্দুল করিম ২ নং বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন। গত ৪০ বছর বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দলের বিভিন্ন পোস্ট বহন করে আওয়ামী লীগের করুন অবস্থা করে রেখেছে। দলের সকল সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু দলের জন্য কোনো কিছুই করে নি। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর আহ্বানে ও সাবেক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের

আরও পড়ুন
language Change