তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

অর্থ লুটের পাশাপাশি বিদেশে পাচার হচ্ছে গ্রাহকের তথ্য

অর্থ লুটের পাশাপাশি বিদেশে পাচার হচ্ছে গ্রাহকের তথ্য
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্কঃ

ভুয়া ও জুয়ার অ্যাপের খুদে বার্তায় সয়লাব হয়ে উঠছে মোবাইল গ্রাহকদের নম্বর। একবার এই ফাঁদে পা দিলেই সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। গ্রাহকদের নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করেছে সংশ্লিষ্ট খাতগুলোর দুর্বল ডিজিটাল কাঠামো। এর সঙ্গে ব্যাংক ও মোবাইল অপারেটরদের অসহযোগিতা দিন দিন আরও বাড়িয়ে তুলছে গ্রাহক ও আর্থিক খাতের নিরাপত্তা ঝুঁকি।

শুধু অর্থ নয়, বিপুল পরিমাণ তথ্যও পাচার হচ্ছে বিদেশে। আপনি ৫ লাখ টাকা জিতেছেন, ১০ লাখ টাকা জিতেছেন এমন নোটিফিকেশন নিয়মিত ভেসে ওঠে গ্রাহকের মোবাইল ফোনে। একবার এই টোপে ধরা দিলে সর্বস্ব হারানো অনিবার্য। সম্প্রতি একজন ব্যবসায়ীর জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে তার মুঠোফোনে থাকা সব ধরনের ব্যবসায়িক ও ব্যাংক অ্যাকাউন্ট এবং ডাটাবেজ হ্যাক করে নেয়া হয়।

এমনই এক ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন মেহেদি হোসেন। অনলাইনে মেহেদি হোসেনের স্টক করা পেজগুলোর ফলো ধরে দফায় দফায় তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ১৮ লাখ টাকা। এ জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে স্টক এক্সচেঞ্জের মতো হুবহু অ্যাপ ব্যবহার করে টোপ ফেলে দুর্বৃত্তরা। তিনি বলেন, প্রথমে প্রতারকরা ফোন দিয়ে বলেছে আপনি আমাদের এখানে অ্যাকাউন্ট করতে পারেন, এখন এখান থেকে আপনি বিজনেস করতে পারেন।

এদিকে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে মোবাইল ব্যবসায়ী বা বিভিন্ন ব্যক্তির কাছে সিম কার্ড পাওয়ার খবর মেলে। এসব সিমের কোনোটি হতে পারে আপনার নামে, কোনোটি আমার নামে। তবে যাদের নামে সিম রেজিস্ট্রেশন করা, তাদের অনেকেই তা জানেন না। তবে এসব নম্বর ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অনলাইন সাইট ও জুয়ার অ্যাপে।প্রযুক্তিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মতে, আর্থিক খাতে সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দুর্বল কাঠামোর ডিজিটালাইজেশন। ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুণ অর রশীদ বলেন, মোবাইল ফোন বা অনলাইনে যেসব প্রতারণা ঘটছে, তার মূলেই রয়েছে সিম।

প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এখনো কোনো এজেন্ট ব্যাংকিংয়ে সাইবার দুর্বৃত্তায়নের ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তথ্য পুলিশকে দিতে চায় না। নিজেদের নীতিমালায় কাস্টমারের ডেটা সুরক্ষার কথা বলে, না বুঝেই কিছু ক্ষেত্রে তারা অপরাধীদের সুরক্ষা দিচ্ছে। ডিজিটাল ফাইন্যানশিয়াল ক্রাইম বেড়েছে-এ কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংকও।

গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গোয়েন্দা সংস্থা বা শৃঙ্খলা বাহিনী যারা তদন্তে কাজ করতে চায়, তাদেরকে প্রয়োজনীয় তথ্য দেয়ার বিষয়ে এমএফএস ও ব্যাংকগুলোর জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে একই সঙ্গে গ্রাহকদেরও আর্থিক প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর

সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর

মোঃ ইব্রাহিম হোসেন /মোঃ ইসরাফিল শেখ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নলুয়া গ্রামের পশ্চিম পাশে বিস্তৃত কৃষি জমি এলাকার নির্জন অংশে দিনের পর দিন চলে জুয়ার আসর। বিশেষ করে পুকুরপাড় সংলগ্ন স্থানে তাঁবুর ঘরে নিয়মিত চলছে মাদক সেবন ও জুয়া যা এখন পুরো এলাকায় সর্বাধিক আলোচিত ও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সবুজ বাংলাদেশকে জানায় এই তাঁবু ঘরের ভিতরে চলে জুয়া, মাদক আসক্ত দের আড্ডা। নলুয়া গ্রামের কোরবান, একই গ্রামের কালু এবং বাড়াবিল গ্রামের আল-আমিন এই তাঁবু ঘর আসরের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছেন গ্রামবাসী। তাদের দাবি প্রশাসনের নির্দিষ্ট কয়েক জনকে ম্যানেজ করেই দীর্ঘ দিন ধরে এ অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে চক্রটি। সবুজ বাংলাদেশের প্রতিবেদক ঘটনা স্থলে গিয়ে ভিডিও ধারণ করতে

আরও পড়ুন
language Change