তারিখ লোড হচ্ছে...

গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন

সরকারি সম্পত্তি ও ভাড়া আদায়ে নিয়মবিরোধী কার্যক্রমের অভিযোগ তাজুল ইসলামের বিরুদ্ধে

সরকারি সম্পত্তি ও ভাড়া আদায়ে নিয়মবিরোধী কার্যক্রমের অভিযোগ তাজুল ইসলামের বিরুদ্ধে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদঃ

মোঃ তাজুল ইসলাম সরকারি সম্পত্তি ও রাজস্বের ওপর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সরকারি কোয়ার্টার, টিনসেড, দোকান এবং ক্যান্টিন থেকে ভাড়া আদায় করে সরকারকে অর্থ জমা না দিয়ে ব্যক্তিগতভাবে লাভ অর্জন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রম শুরু হয় ২০১১ সাল থেকে, যখন মোঃ তাজুল ইসলাম উচ্চমানসহকারী হিসেবে গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেল ঢাকা-তে কর্মরত ছিলেন।

প্রথমদিকে তিনি একাধিক সরকারি বাসা দখল করে বসবাস শুরু করেন। এর মধ্যে ১ম ১২তলা ভবনের পূর্ব পাশে অবস্থিত ৫নং টিনসেডটি উল্লেখযোগ্য। অভিযোগ অনুযায়ী, সেখানে বসবাসকালে তিনি কোনো সরকারি ভাড়া, গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। এতে সরকারের প্রায় ২২,৬২,০০০ টাকা ক্ষতি হয়েছে।

এছাড়া ঢাকা সাবেক কেন্দ্রীয় সচিবালয় (এনএসআই) ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত আরও দুটি সরকারি বাসা থেকে প্রতিমাসে প্রায় ২৫,০০০ টাকা ভাড়া আদায় করা হলেও সেই অর্থ সরকারকে জমা না দিয়ে তিনি নিজেই গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তাজুল ইসলাম তার পূর্বের সরকারি কোয়ার্টার ত্যাগ করে রাজাবাগ এলাকায় আরেকটি সরকারি কোয়ার্টারে স্থানান্তরিত হন। সেখানে তিনি প্রায় এক বছর বিনা ভাড়ায় বসবাস করেন। পরে বিষয়টি জনসমক্ষে এলে তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও তিনি ভাড়া পরিশোধ না করে বসবাস চালিয়ে যান। এর ফলে সরকারের প্রায় ৩০,০০,০০০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তাজুল ইসলাম ক্যান্টিনের চুক্তি দেওয়ার সময় এককালীন প্রায় ৫,০০,০০০ টাকা চাঁদা গ্রহণ করেছিলেন। পূর্ত ভবনের কর্মীদের কাছে তিনি “চাঁদাকরাজ” নামে পরিচিত হয়ে ওঠেন। এতে সরকারি সম্পত্তি ও চুক্তি প্রক্রিয়ায় দীর্ঘদিনের অনিয়মের চিত্র স্পষ্ট হয়।

প্রথম কোর্ট অব সেটেলমেন্ট এলাকায় আদালতের সাবেক পাঠিয়ালের পাশের দুটি কক্ষেও অবৈধভাবে বসবাসের অভিযোগ রয়েছে। এই কক্ষগুলোতে আদালতের গাড়িচালকদের থাকার কথা থাকলেও দখলের কারণে তারা সেখানে থাকতে পারছেন না। ফলে আদালতের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি বাসা, টিনসেড, দোকান ও ক্যান্টিন থেকে নিয়মিত ভাড়া ও চাঁদা আদায় করে আসছেন। এসব অনিয়মের কারণে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এসব অভিযোগের বিষয়ে ৩০ মার্চ ২০২৩ তারিখে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত আবেদন দাখিল করা হয়। সেখানে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি কথা বলার সাহস কেউ পাচ্ছেন না। সরকারি কর্মকর্তাদের মধ্যেও এ বিষয়ে তেমন কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

এই অভিযোগগুলো থেকে স্পষ্ট হয় যে, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল ও রাজস্ব আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে। স্থানীয় নাগরিকরা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫৩ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি রুবেলকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ

রাহিমা আক্তার মুক্তা: রাজধানী উত্তরা তুরাগ থানাধীন ৫৩ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মোঃ রুবেলকে ০৫-০২-২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় তার দলীয় কাজ শেষ করে বাসায় প্রবেশের সময় একদল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ বিষয় নিয়ে মারাত্মক আহত রুবেল তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ রুবেল, পিতা- আঃ জব্বার, সাং- দিয়াবাড়ী, থানা- তুরাগ, ডিএমপি, ঢাকা। দলীয় কাজ শেষে বাসায় প্রবেশের সময় বিআরটিএ’র পিছনে পৌঁছা মাত্র অভিযোগে উল্লেখিত বিবাদী আসাদ (৪৫), পিতা- মৃত সাব মিয়া, ২। মোঃ নাসির (৪০), পিতা- লেহাজ, ৩। মোঃ সুমন (৩৫), পিতা- জজ মিয়া, সর্বসাং- দিয়াবাড়ী, সর্বথানা- তুরাগ, ঢাকা সহ অজ্ঞাত ১৪-১৫ জন লোক কোন কারণ ছাড়া রুবেলকে এলোপাতাড়ি ভাবে মারধর করিয়া হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

আরও পড়ুন
language Change