তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

নিরাপত্তা সংকটে আছি নুরুল হক নুর

নিরাপত্তা সংকটে আছি নুরুল হক নুর
পাঠক সংখ্যা
638

পটুয়াখালী প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার ২৫ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।পোস্টে নুরুল হক নুর দাবি করেন, দেশে সংকট সৃষ্টি করে নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা, নাশকতা এবং সভা-সমাবেশে হামলার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন আসনে প্রার্থীদের ব্যবহার করে এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

নূর তার পোস্টে পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক নজরদারির আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, গত শনিবার রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি এলাকায় ফেরার পথে রাকিব নামের তার এক কর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া রোববার সন্ধ্যার পর চিকনিকান্দি এলাকা থেকে ফেরার পথে ডাকুয়া স্লুইজ বাজারের কাছে তার লোকজন পরিচয়ে কয়েকজন পথরোধ করে স্লোগান দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। পরে পরিস্থিতি এড়িয়ে তারা সেখান থেকে সরে যান।এ বিষয়ে নুরুল হক নুর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হাসান মামুনের মাধ্যমে এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। এর আগেও চরকপালভেরা এলাকায় শ্রমিক অধিকার পরিষদের নেতা রিয়াজের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এসব ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপারকে মুঠোফোনে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গত ১৮ জানুয়ারি হাসান মামুনের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেন নুর।পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, নুরুল হক নুর ফোন করে অভিযোগ জানিয়েছেন। আমরা প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে পটুয়াখালী-৩ আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য ছেড়ে দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে নুরুল হক নূরের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং হাসান মামুনের পক্ষে কাজ করার অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির দুটি বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন, ১১ দলীয় জোটের প্রার্থী সাবেক জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু বকর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িগঙ্গা নদী থেকে নারীশিশুসহ ৪ মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারীশিশুসহ ৪ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান বুড়িগঙ্গার তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা প্যাঁচানো ও পরনে গোলাপি রঙের সালোয়ার-কামিজ ছিল। ওই নারীর মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পর একই স্থান থেকে

আরও পড়ুন
language Change