তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রেপোর্টঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে। গতকাল বিকালে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে।

দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। আপনাদের ভোটের হিসাব কড়ায়গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে : এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ফলাফল ঘোষণার আগপর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা একদিন একটু কষ্ট করলে আমরা পাঁচ বছর ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।

রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে জনসভা শেষে ঢাকা ফেরার পথে তিনি কয়েকটি জনসভায় বক্তৃতা করেন। এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে দিবাগত রাত ২টার দিকে কাঁচপুরের জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন। তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনি জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। কয়েক বছর এই কার্যক্রম চালানো গেলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের তালিকা করে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে এই এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে।

আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন:

তারেক রহমান নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহে যাবেন। সখানে বেলা আড়াইটায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন ঘিরে নগরীসহ পুরো বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭

স্টাফ রিপোর্টার:  চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। পরে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ছাড়া অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ফজলুল হক জানান, দুপুর আড়াইটায় জরুরি সেবা ৯৯৯ থেকে কল করে জানানো হয়, জলদস্যুদের হামলায় এমভি আল বাখেরা নামক কার্গো জাহাজের স্টাফরা নিহত হয়েছেন। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে

আরও পড়ুন
language Change