তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

বিআরটি দুর্নীতির বরপুত্র কারাগারে

বিআরটি দুর্নীতির বরপুত্র কারাগারে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আদালতের কাঠগড়ায় দাঁড়ানো তাঁর কাছে নতুন অভিজ্ঞতা নয়। তবু সোমবার আর রেহাই মিলল না। দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন জেলা ও দায়রা জজ আদালত। দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে বাইরে থাকা এই কর্মকর্তা নিম্ন আদালতে এসে ফের জামিন চেয়েও ব্যর্থ হন।

বিচারক শেখ ফারুক হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত চত্বর ছাড়ার সময় পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। পুলিশি পাহারায় অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন তাঁর স্বজনরা। অভিযোগ রয়েছে, পুলিশের সামনেই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ-এর ফটো সাংবাদিক আব্দুর রহমানকে লাথি মারেন শাহ আলম নিজেই।

আদালতে পুলিশের কড়া প্রহরার মধ্যেও এমন আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে, কার জোরে এত দুঃসাহস? এক অফিসার, চার জেলা, ছক কিন্তু একইশাহ আলমের কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায়, অভিযোগের পরিধি কোনো একক অফিস বা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও চট্টগ্রাম জেলার বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগের ধরনও প্রায় অভিন্ন। তিনি গণহারে অযোগ্য ও অননুমোদিত যানবাহনের রেজিস্ট্রেশনে দিয়েছেন।

দুদকের মামলার নথি অনুযায়ী, বরিশালে দায়িত্বে থাকাকালে তিনি ৩৪৪টি, ঝালকাঠিতে ৯৩৩টি এবং পিরোজপুরে ১০৮১টি বাস ও ট্রাকের ভূয়া রেজিস্ট্রেশন অনুমোদন দেন। মোট সংখ্যা প্রায় আড়াই হাজার। এত বিপুলসংখ্যক রেজিস্ট্রেশন কি একজন কর্মকর্তার একক সিদ্ধান্তে সম্ভব? নাকি নেপথ্যে ছিল সুসংগঠিত একটি চক্র?

তদন্ত চলেছে, কিন্তু থামেনি দুর্নীতি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শাহ আলম। এর আগেও ঝালকাঠি ও পিরোজপুরে দায়িত্বে থাকাকালে প্রায় ৯ শ থেকে এক হাজার অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২২ সালে পুনরায় বরিশাল বিআরটিএতে যোগ দেওয়ার পর অনিয়মের চিত্র আরো স্পষ্ট হয়। ওই বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ২৫৫টি গাড়ির রেজিস্ট্রেশনে গুরুতর অসংগতি ধরা পড়ে। বিষয়টি প্রকাশ্যে এলে বিআরটিএ প্রধান কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত চলাকালীনই সামনে আসে নতুন তথ্য। ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে আরো ৮৯টি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়। এসব গাড়ির মালিক চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও রেজিস্ট্রেশন করা হয় বরিশাল বিআরটিএ থেকে। আইন ও দপ্তরীয় আদেশ অনুযায়ী যা স্পষ্ট লঙ্ঘন। এই দুর্নীতির সঙ্গে দপ্তরের অধিকাংশ কর্মী জড়িত। কিন্তু তারা আড়ালেই থেকে যাচ্ছেন।

কোটি টাকার হিসাব, নীরব প্রশাসন দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত আট বছরে শাহ আলমের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ রেজিস্ট্রেশনই ছিল এই অর্থ আয়ের প্রধান পথ। কিন্তু এখানেই শেষ নয় প্রশ্ন। একের পর এক অভিযোগ, তদন্ত কমিটি গঠন, এমনকি মামলা দায়েরের পরও কীভাবে একজন কর্মকর্তা বছরের পর বছর একই কায়দায় কাজ চালিয়ে যেতে পারলেন? অভ্যন্তরীণ নজরদারি কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল? নাকি এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন আরো অনেকে?

একজন জেলে, অন্যদের কী হবে? এখন শাহ আলম কারাগারে। কিন্তু তাঁর সময়ে দেওয়া হাজার হাজার রেজিস্ট্রেশন এখনো বহাল। সেগুলোর বৈধতা কী হবে, এর সঙ্গে জড়িত দালালচক্র ও দপ্তরের ভেতরের সহায়তাকারীরা আদৌ চিহ্নিত হবে কি না, সে প্রশ্নের উত্তর কারো কাছে নেই। আদালতের নির্দেশে একজন কর্মকর্তা জেলে গিয়েছেন। কিন্তু বিআরটিএর ভেতরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই রেজিস্ট্রেশন বাণিজ্য, তার শেকড় কতটা গভীরে, আর সেটি উপড়ে ফেলার প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছা আদৌ আছে কি না, সেটাই এখন সবচেয়ে বড় অনুসন্ধানের বিষয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির

ডেস্ক রিপোর্টঃ সাতসকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে ওসব আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি। ভিডিওতে জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে। কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ

আরও পড়ুন
language Change