তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বিআরটি দুর্নীতির বরপুত্র কারাগারে

বিআরটি দুর্নীতির বরপুত্র কারাগারে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আদালতের কাঠগড়ায় দাঁড়ানো তাঁর কাছে নতুন অভিজ্ঞতা নয়। তবু সোমবার আর রেহাই মিলল না। দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন জেলা ও দায়রা জজ আদালত। দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে বাইরে থাকা এই কর্মকর্তা নিম্ন আদালতে এসে ফের জামিন চেয়েও ব্যর্থ হন।

বিচারক শেখ ফারুক হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত চত্বর ছাড়ার সময় পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। পুলিশি পাহারায় অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন তাঁর স্বজনরা। অভিযোগ রয়েছে, পুলিশের সামনেই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ-এর ফটো সাংবাদিক আব্দুর রহমানকে লাথি মারেন শাহ আলম নিজেই।

আদালতে পুলিশের কড়া প্রহরার মধ্যেও এমন আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে, কার জোরে এত দুঃসাহস? এক অফিসার, চার জেলা, ছক কিন্তু একইশাহ আলমের কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায়, অভিযোগের পরিধি কোনো একক অফিস বা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও চট্টগ্রাম জেলার বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগের ধরনও প্রায় অভিন্ন। তিনি গণহারে অযোগ্য ও অননুমোদিত যানবাহনের রেজিস্ট্রেশনে দিয়েছেন।

দুদকের মামলার নথি অনুযায়ী, বরিশালে দায়িত্বে থাকাকালে তিনি ৩৪৪টি, ঝালকাঠিতে ৯৩৩টি এবং পিরোজপুরে ১০৮১টি বাস ও ট্রাকের ভূয়া রেজিস্ট্রেশন অনুমোদন দেন। মোট সংখ্যা প্রায় আড়াই হাজার। এত বিপুলসংখ্যক রেজিস্ট্রেশন কি একজন কর্মকর্তার একক সিদ্ধান্তে সম্ভব? নাকি নেপথ্যে ছিল সুসংগঠিত একটি চক্র?

তদন্ত চলেছে, কিন্তু থামেনি দুর্নীতি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শাহ আলম। এর আগেও ঝালকাঠি ও পিরোজপুরে দায়িত্বে থাকাকালে প্রায় ৯ শ থেকে এক হাজার অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২২ সালে পুনরায় বরিশাল বিআরটিএতে যোগ দেওয়ার পর অনিয়মের চিত্র আরো স্পষ্ট হয়। ওই বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ২৫৫টি গাড়ির রেজিস্ট্রেশনে গুরুতর অসংগতি ধরা পড়ে। বিষয়টি প্রকাশ্যে এলে বিআরটিএ প্রধান কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত চলাকালীনই সামনে আসে নতুন তথ্য। ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে আরো ৮৯টি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়। এসব গাড়ির মালিক চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও রেজিস্ট্রেশন করা হয় বরিশাল বিআরটিএ থেকে। আইন ও দপ্তরীয় আদেশ অনুযায়ী যা স্পষ্ট লঙ্ঘন। এই দুর্নীতির সঙ্গে দপ্তরের অধিকাংশ কর্মী জড়িত। কিন্তু তারা আড়ালেই থেকে যাচ্ছেন।

কোটি টাকার হিসাব, নীরব প্রশাসন দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত আট বছরে শাহ আলমের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ রেজিস্ট্রেশনই ছিল এই অর্থ আয়ের প্রধান পথ। কিন্তু এখানেই শেষ নয় প্রশ্ন। একের পর এক অভিযোগ, তদন্ত কমিটি গঠন, এমনকি মামলা দায়েরের পরও কীভাবে একজন কর্মকর্তা বছরের পর বছর একই কায়দায় কাজ চালিয়ে যেতে পারলেন? অভ্যন্তরীণ নজরদারি কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল? নাকি এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন আরো অনেকে?

একজন জেলে, অন্যদের কী হবে? এখন শাহ আলম কারাগারে। কিন্তু তাঁর সময়ে দেওয়া হাজার হাজার রেজিস্ট্রেশন এখনো বহাল। সেগুলোর বৈধতা কী হবে, এর সঙ্গে জড়িত দালালচক্র ও দপ্তরের ভেতরের সহায়তাকারীরা আদৌ চিহ্নিত হবে কি না, সে প্রশ্নের উত্তর কারো কাছে নেই। আদালতের নির্দেশে একজন কর্মকর্তা জেলে গিয়েছেন। কিন্তু বিআরটিএর ভেতরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই রেজিস্ট্রেশন বাণিজ্য, তার শেকড় কতটা গভীরে, আর সেটি উপড়ে ফেলার প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছা আদৌ আছে কি না, সেটাই এখন সবচেয়ে বড় অনুসন্ধানের বিষয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তরুণী ধর্ষণ মামলার মূল পরিকল্পনাকারী সাকিব র‌্যাবের হাতে গ্রেফতার

এস, এম, মনির হোসেন জীবন॥ রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে তরুণীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে এজাহারভূক্ত মূল পরিকল্পনাকারী সাকিবকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর শোয়েব আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার সকাল পৌনে ৭ টার দিকে গোপন সংবাদের ভিওিতে রাজধানীর কোতয়ালী থানার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় একটি অভিযান তরুণীকে ধর্ষণ মামলার এজাহারভূক্ত মূল পরিকল্পনাকারী সাকিবকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ- ২৩৫ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১০ এর এ কর্মকর্তা আরো জানান, দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-২৪/৫৮৫, তারিখ-০৭/০৭/২০২১ খ্রিঃ, ধারা-নারী ও শিশুনির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৯(৩)/৩০ তৎসহ ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাকিব (২১)। র‌্যাব-১০ সূএে জানা যায়, গত ৭ জুলাই ২০২১

আরও পড়ুন
language Change