তারিখ লোড হচ্ছে...

ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিআরটিএর শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য

বিআরটিএর শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক :
দেশে দুর্নীতির প্রসঙ্গ উঠলেই যেসব প্রতিষ্ঠানের নাম বারবার আলোচনায় আসে, তার অন্যতম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আওয়ামী লীগ শাসনামলে প্রতিষ্ঠানটিতে দুর্নীতি যেন প্রাতিষ্ঠানিক রূপ নেয়। অভিযোগ উঠেছে—ঘুষ ছাড়া কোনো কাজই হতো না। এই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন বিআরটিএ সদর দপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক প্রকৌশলী মো. শহীদুল্লাহ—যার বিরুদ্ধে শত শত কোটি টাকার ঘুষ-বাণিজ্য, অবৈধ সম্পদ গঠন এবং রাজনৈতিক ফান্ডে অর্থ যোগানের বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে।

ঢাকায় বিলাসবহুল ডুপ্লেক্স, শ্যামলীতে মার্বেল বাড়ি, গাজীপুরে অট্টালিকা :

অভিযোগ অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে শেলটেক চন্দ্রমল্লিকায় বি-ব্লকের ১৩/এ/১ নম্বরে শহীদুল্লাহর রয়েছে আলিশান ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। শ্যামলীর ২ নম্বর রোডে ১২-ঠ-৭ হোল্ডিংয়ে রয়েছে মার্বেল পাথরে মোড়ানো বহুতল বিলাসবহুল ভবন। এছাড়া গাজীপুরের জয়দেবপুর ও চন্দনায় রয়েছে আরও দুটি নজরকাড়া বাড়ি। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার কাচারিকান্দিতেও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ রয়েছে।
দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরিবারের বিলাস ভ্রমণ ছিল নিয়মিত—যা সংশ্লিষ্ট মহলে ‘প্রকাশ্য গোপনীয়তা’ হিসেবেই পরিচিত।
সিএনজি রিপ্লেস ধান্ধার হোতা বিআরটিএর আলোচিত সিএনজি ‘রিপ্লেস’ প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ-বাণিজ্যের মূল পরিকল্পনাকারী ছিলেন শহীদুল্লাহ।

অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে: ১৩ হাজার সিএনজি প্রতিস্থাপনে প্রতি ইউনিটে ২ লাখ টাকা, রেজিস্ট্রেশনে ৫০ হাজার টাকা, মোট আদায়: ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া— ভারতীয় ৪ আসনের ২ হাজার ম্যাগজিমা অটোকে বেআইনিভাবে ৭ আসনের টেম্পু হিসেবে রেজিস্ট্রেশন, গাড়ি প্রতি ২ লাখ টাকা করে ৪০ কোটি টাকা, ২০ হাজার ‘গ্রামবাংলা’ সিএনজি থেকে গাড়ি প্রতি ৩০ হাজার টাকা
মোট ৬০ কোটি টাকাসহ সবমিলিয়ে চট্টগ্রামে দায়িত্ব পালনকালেই শহীদুল্লাহ সিন্ডিকেটের বিরুদ্ধে ৩৮৭ কোটি ৫০ লাখ টাকার ঘুষ-বাণিজ্যের অভিযোগ জমা পড়েছে।

ওবায়দুল কাদেরের নির্বাচনী ফান্ডে অর্থ যোগান :
বিআরটিএ সূত্র জানায়, সংস্থাটি থেকে ঘুষ ও চাঁদা তুলে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত নির্বাচনী তহবিল গঠনে বড় ভূমিকা রাখতেন শহীদুল্লাহ। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে ছিলেন উপ-পরিচালক ছানাউল হক, মোরছালিন ও রফিকুল ইসলাম। সম্প্রতি এই সিন্ডিকেটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

‘লম্বা হাত’-এর রক্ষাকবচে অদৃশ্য সাম্রাজ্য :
বিআরটিএ অঙ্গনে শহীদুল্লাহ পরিচিত ছিলেন ‘জমিদার’ হিসেবে। তার নিয়ন্ত্রণে শতাধিক গাড়ির শোরুম ম্যানেজার, দালাল সিন্ডিকেট এবং নিয়োগ-বদলি বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক ছিল।
অভিযোগ রয়েছে—পরিচালক প্রশাসনের ‘অদৃশ্য লম্বা হাত’-এর রক্ষাকবচে তিনি সব সার্কেলের ঘুষবাজদের সক্রিয় রাখতেন এবং বিনিময়ে নিয়মিত মোটা উৎকোচ পেতেন।

ছাত্র আন্দোলন ভিন্নখাতে নেওয়ার অভিযোগ :
জুলাইয়ের আলোচিত ছাত্র আন্দোলন দমন ও ভিন্নখাতে নেওয়ার ষড়যন্ত্রেও শহীদুল্লাহ সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিআরটিএর সাবেক চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল এবং ওবায়দুল কাদেরের পিএসের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি করা হয়। পরবর্তীতে তিনি দাবি প্রচার করেন—আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন না—যাকে সংশ্লিষ্ট মহল ব্যঙ্গ করে বলছে, “ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না!”

ঢাকায় বদলি, কিন্তু দুর্নীতির ধারাবাহিকতা অব্যাহত :
সমালোচনা বাড়লে ২০২২ সালে শহীদুল্লাহকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক করা হয়। পরে ২০২৫ সালের ২৩ জুন অফিস আদেশে তাকে বিআরটিএ সদর দপ্তরের ইঞ্জিনিয়ারিং উইংয়ের পরিচালক পদে বদলি করা হয়। কিন্তু অভিযোগ—সেখানে গিয়েও তার অদৃশ্য সিন্ডিকেট বহাল রয়েছে।

প্রশাসনের নীরবতা, বহাল তবিয়তে দুর্নীতিবাজ আমলা : স্বৈরাচারী সরকারের পতনের পরও শহীদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। নীতির ফেরিওয়ালার মুখোশে কয়েক বছরে গড়ে তুলেছেন নামে-বেনামে অঢেল সম্পদের পাহাড়।

যোগাযোগের চেষ্টা ব্যর্থ :
অভিযোগের বিষয়ে জানতে শহীদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রশ্ন এখন একটাই :

৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্যের অভিযোগের পরও কি শহীদুল্লাহ সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে থাকবে ? নাকি এবার সত্যিই ভাঙবে বিআরটিএর অদৃশ্য দুর্নীতির দুর্গ?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিবিরের নেতা কর্মীরা নির্যাতনে ছাত্রলীগের অংশীদার হতেন: আবদুল কাদের

শিবিরের নেতা কর্মীরা নির্যাতনে ছাত্রলীগের অংশীদার হতেন: আবদুল কাদের

ডেস্ক রিপোর্ট: ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা হলে থাকার কারণে আইডেনটিটি ক্রাইসিস বা আত্মপরিয়ের সংকট যেন না হয় সেজন্য ছাত্রলীগের সঙ্গে মিশে থেকে নিপীড়ন-নির্যাতনের অংশীদার হতো। এমনকি নিজেদের ছাত্রলীগ প্রমাণ করতে কিছু ক্ষেত্রে তারা অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তো। তারাও লীগের কালচারই চর্চা করতো। রোববার (৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ওই পোস্টে আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত বিভিন্ন হলের বেশ কয়েকজনকে ছাত্রশিবির সংশ্লিষ্ট হিসেবে পরিচয় সামনে আনেন তিনি। পোস্টে আবদুল কাদের অভিযোগ করেন হলে থাকার কারণে ছাত্রশিবিরের যে সদস্যরা সক্রিয়ভাবে ছাত্রলীগ করতেন তারা মূলত আত্মপরিচয়ের সংকট থেকে বেরিয়ে আসার জন্য কিছু

আরও পড়ুন
language Change