তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

বিএনপি এবং জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন!

বিএনপি এবং জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন!
পাঠক সংখ্যা
638

তিশা আক্তার॥

প্রশাসনিক কর্মকর্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বর্তমানে সংগঠনটি দুই গ্রুপে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে, যার মূলে রয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু বিতর্কিত বদলি ও তা বাতিলের ঘটনা।

বিবাদের সূত্রপাত ঘটে সংগঠনের বর্তমান সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের পক্ষ থেকে আসা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। তিনি দাবি করেন, গত রবিবার অনুষ্ঠিত সভায় সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হলেও নতুন কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, একই দিনে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে সভাপতি এবং পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বাবুল মিঞাকে মহাসচিব করে ৯ সদস্যের একটি নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন কমিটির বিজ্ঞপ্তিটি সংগঠনের অফিশিয়াল প্যাডের পরিবর্তে সাধারণ সাদা কাগজে হাতে লেখা ছিল।

অভ্যন্তরীণ এই কোন্দলের নেপথ্যে গত ২০ জানুয়ারি আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি এবং মাত্র দুদিন পরই সেই আদেশ বাতিলের বিষয়টি প্রধান কারণ হিসেবে কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দায় সরকারি জায়গা দখল উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়া এক ইউএনও-সহ মোট আটজনের বদলি আদেশে বর্তমান সভাপতির প্রচ্ছন্ন প্রভাব ছিল বলে সংগঠনের একটি পক্ষ সন্দেহ করছে।

এই বদলি ও পাল্টা আদেশের ঘটনাকে কেন্দ্র করে বিএএসএ-র ভেতরে থাকা ভিন্ন ভিন্ন মতাদর্শের কর্মকর্তাদের মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়েছে। এমনকি এই ইস্যুতে রাজনৈতিক সংশ্লিষ্টতাও সামনে আসছে বলে জানা গেছে। নতুন কমিটিতে খাদ্য সচিব ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। তবে বর্তমান ও নতুন কমিটির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানে হিজাব খুলে ফেলতে উদ্বুদ্ধ করলে কঠোর শাস্তি ঘোষণা

অনলাইন ডেস্কঃ যারা নারীদের হিজাব খুলে ফেলতে উদ্বুদ্ধ করবেন তাদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলী জামাদী শনিবার (১৫ এপ্রিল) এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন, যারা এ ধরনের কাজ করবে তাদের বিচার করা হবে অপরাধ আদালতে। এছাড়া এ অভিযোগে যারা শাস্তি পাবেন তারা শাস্তির বিরুদ্ধে কোনো ধরনের আপিল করার সুযোগও পাবেন না। তিনি এমন সময় এ হুঁশিয়ারি দিলেন যখন ইরানে দিনে দিনে নারীদের মধ্যে হিজাব ছাড়াই বাইরে বের হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। শপিং মল, রেঁস্তোরা, দোকান, রাস্তা এবং অন্যান্য পাবলিক এরিয়াগুলোতে হিজাব ছাড়া অসংখ্য নারীকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ইরানের নারী অধিকারকর্মী ও তারকারা কয়েকদিন ধরে হিজাব ছাড়াই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করেছেন। এরমাধ্যমে মূলত হিজাব না পরতে অন্যদের উদ্বুদ্ধ করছেন তারা।

আরও পড়ুন
language Change