তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

মিয়ানমারের একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

মিয়ানমারের একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারে বিলিয়ন ডলারের অপরাধ সাম্রাজ্য চালানো গ্যাংয়ের ১১সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটিতে কুখ্যাত অনলাইন প্রতারণা ও অপরাধচক্র পরিচালনার দায়ে একই পরিবারের ১১জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চিনহুয়া জানিয়েছে, এই ১১জনকে হত্যা, অবৈধ আটক এবং জালিয়াতিসহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সম্প্রতি সেই রায় কার্যকর করা হয়েছে।

উত্তর মিয়ানমারের তথাকথিত ‘চার পরিবারের’ একটি ছিল মিং পরিবার। তাদের বিরুদ্ধে শত শত অপরাধকেন্দ্র পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কেন্দ্রে অনলাইন জালিয়াতি, পতিতাবৃত্তি ও মাদক উৎপাদনের মতো অপরাধ সংঘটিত হতো। অভিযোগ রয়েছে, গোষ্ঠীর অনেক সদস্যই স্থানীয় সরকার ও মিয়ানমারের সামরিক জান্তাসংশ্লিষ্ট মিলিশিয়ায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। পরে মামলাটি চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টে যায়। যেখানে মূল রায় বহাল রাখা হয়।

মিং পরিবারের প্রধান ছিল মিং শুয়েচাং। তার নেতৃত্বে মিয়ানমার-চীন সীমান্তবর্তী কোকাং অঞ্চলের কুখ্যাত ‘ক্রাউচিং টাইগার ভিলা’ নামের একটি অপরাধকেন্দ্র পরিচালিত হতো। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, এক সময় এই চক্রে প্রায় ১০হাজার মানুষ কাজ করত, যাদের অনেককেই জোরপূর্বক প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো।

সিএনএন জানিয়েছে, কোকাং অঞ্চলের রাজধানী লাউক্কাইং বহু বছর ধরে বহুজাতিক বিলিয়ন ডলারের অনলাইন প্রতারণা শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এসব এলাকায় পাচার হওয়া শ্রমিকদের ব্যবহার করে অত্যাধুনিক অনলাইন কৌশলে মানুষকে প্রতারণা করা হতো। দীর্ঘদিন ধরে পাচার হওয়া শ্রমিকদের স্বজনদের অভিযোগ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিবেদন প্রকাশের পর ২০২৩ সালে চীন এসব অপরাধকেন্দ্রের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। ওই বছরের নভেম্বরে চীন মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাদের ধরিয়ে দিতে ১৪হাজার থেকে ৭০হাজার ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করে।

চীনা গণমাধ্যম জানায়, পরবর্তীতে গোষ্ঠীর প্রধান মিং শুয়েচাং আটক অবস্থায় আত্মহত্যা করেন। তিনি একসময় মিয়ানমারের একটি অঙ্গরাজ্যের সংসদ সদস্যও ছিলেন। এবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ছিলেন মিং শুয়েচাংয়ের ছেলে মিং গুওপিং এবং তার নাতনি মিং ঝেনঝেন। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

চিনহুয়া জানায়, মিং পরিবার আরেক অপরাধচক্রের নেতা উ হংমিংয়ের সঙ্গে যোগসাজশে প্রতারণাকেন্দ্রের কর্মীদের ইচ্ছাকৃতভাবে হত্যা, আহত ও অবৈধভাবে আটক করেছিল। এর ফলে অন্তত ১৪জন চীনা নাগরিকের মৃত্যু হয়। উ হংমিংকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কংগ্রেস-সমর্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় প্রতারণা চক্রগুলো বছরে ৪৩বিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে তাহিয়া একাডেমি ফতেপুর ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেফতারের দাবি

আরও পড়ুন
language Change