তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুনঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে নির্বাচনকালীন বিজিবির দায়িত্ব ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাছান ইমাম, সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ৩টি ভোটকেন্দ্রে-বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে-বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ৯টি ভোটকেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা বেইজ ক্যাম্পে গমন করবে এবং ৫টি প্লাটুন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব বিজিবি সদস্য নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির সদস্যরা ইতোমধ্যে দুই ধাপে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া সম্পন্ন করেছেন বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। নিয়মিত নির্বাচনী মহড়া, হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক সরবরাহকৃত সরঞ্জামের মাধ্যমে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ, ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় নন-লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা সবাই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আ’লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটটে আওয়ামী লীগ‌ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, ভোলাহাট ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে শামিল হন। যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান জানান, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন। উপজেলা

আরও পড়ুন
language Change