তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস

আদালত থেকে বৈধতা নিয়ে ফিরলেন বিএনপির ১ প্রার্থী

আদালত থেকে বৈধতা নিয়ে ফিরলেন বিএনপির ১ প্রার্থী
পাঠক সংখ্যা
638

ডেস্ক­ রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আইনি লড়াই শেষে চূড়ান্ত রায় পেয়েছেন বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী। রোববার ১ ফেব্রুয়ারি সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে একজনের প্রার্থিতা বৈধ হলেও বাকি দুই প্রার্থী পেয়েছেন দুঃসংবাদ।

এদিনের রায়ে কুমিল্লা–১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত। আপিল বিভাগ তার বিরুদ্ধে ওঠা ঋণখেলাপির অভিযোগ খারিজ করে দিয়ে তাকে বৈধ প্রার্থী হিসেবে রায় দেন। এর ফলে, তার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না এবং তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়েই লড়াইয়ে থাকছেন।একই আসনে (কুমিল্লা-১০) বিএনপির অপর প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন আদালত। তার বিরুদ্ধে থাকা দ্বৈত নাগরিকত্বের (আমেরিকা) অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না হেভিওয়েট এ নেতা।

অন্যদিকে, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা পুনরুদ্ধারের জন্য তার করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ও হাইকোর্ট কর্তৃক তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত রইল।এই আসনে জামায়াতের ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি।আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের পর এই তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে সকল আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। রায়ের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনী মাঠে ফিরলেও আবদুল গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী এবারের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদকঃ আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই পর্বে ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১ম পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে জমকালোভাবে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এইচ এম শাহরিয়ার কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও পরিবেশ বিজ্ঞানী জাহাঙ্গীর আলম রুস্তম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আলমগীর হোসেন জুয়েল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক ড. আবদুল হাকিম, কবি ও সংগঠক মোঃ লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক অধ্যাপক মাহবুবুর

আরও পড়ুন
language Change