তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

শুটিংয়ে শাকিব খান ভিসা জটিলতা কাটিয়ে প্রিন্স নিয়ে উন্মাদনা

শুটিংয়ে শাকিব খান ভিসা জটিলতা কাটিয়ে প্রিন্স নিয়ে উন্মাদনা
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্ক

অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিনের ভিসা সমস্যার অবসান ঘটিয়ে ভারতে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা প্রিন্স ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা এর শুটিং। ইতিমধ্যে শাকিব খানসহ সিনেমাটির অভিনয় শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনা সংশ্লিষ্ট একাধিক সূত্র। পরিকল্পনা অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তাতে বাধা সৃষ্টি হয়। এতে করে আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় সংশয়। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের।

তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার সফল পরিণতি হলো আর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরো টিম। বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনা সূত্র জানিয়েছে ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান এজাজুল ইসলাম ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী

এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছে সিনেমাটির মোশন পোস্টার। ১৬ সেকেন্ডের ফার্স্ট লুকে মুখভর্তি দাড়ি লম্বা চুল, কালো গাউন আর চোখে সানগ্লাসে একেবারে বিধ্বংসী রূপে দেখা গেছে শাকিব খানকে। হাতে ইউনিক ডিজাইনের মিউজিক্যাল বন্দুক নিয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে তাক করে রাখা সেই দৃশ্য দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে। দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটাতে চান বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (২৪ মে) দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করব। গরু পালন করা আমার একটি শখ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেওয়া হয়। এগুলো লালন-পালন করেই অনেকেই কোরবানির বাজারে নিয়ে আসেন। তিনি আরও বলেন, হাটে বাইরের কোনো গরু নেই। গরু দেখলেই চিনতে পারি, কারণ আমি নিজেই গরু লালন-পালন করি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের

আরও পড়ুন
language Change