তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় জিরো টলারেন্স নীতিতে সরকার: তথ্যমন্ত্রী চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে ন্যায্য দাম পাননি : বাণিজ্যমন্ত্রী ৩ মাস জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা, খোলা থাকবে করমজল কলাবাগানে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আজ শুরু হচ্ছে রামিসা হত্যার বিচার কার্যক্রম প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন ঈদের ছুটি শেষে রাজধানী মুখী মানুষের ঢল যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বিএনপিকে নিয়ে যত অপ-প্রচার

বিএনপিকে নিয়ে যত অপ-প্রচার
পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে উত্তাপের পাশাপাশি ভয়াবহ রূপ নিচ্ছে ডিজিটাল অপপ্রচার। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও, ডিপফেক, ভয়েস ক্লোনিং ও বিকৃত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এসব অপপ্রচারের বড় একটি অংশের সরাসরি লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির শীর্ষ নেতারা।

বিএনপির নেতাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা ও বিকৃত কনটেন্ট ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। তবে বিএনপির দাবি, ডিজিটাল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সহজ নয়।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ততই ছড়াচ্ছে এআই দিয়ে তৈরি ‘সত্যের আদলে মিথ্যা’ কনটেন্ট। বিশেষ করে শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম ও মুখাবয়ব ব্যবহার করে ডিপফেক ভিডিও, ভয়েস ক্লোনিং ও ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।

ভারতের ৭৩ গণমাধ্যমের ১৪০টি প্রতিবেদনে অপতথ্যের প্রমাণ:
সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামে একটি এআই জেনারেটেড ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি নতুন একটি ফেসবুক পেজ খুলে সবাইকে ফলো করার আহ্বান জানাচ্ছেন। পরে যাচাই করে দেখা যায়, এটি তারেক রহমানের পুরোনো একটি ভিডিওর ভিন্ন দৃশ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি করা সম্পূর্ণ ভুয়া কনটেন্ট।

এর আগে গত ২০ জানুয়ারি ‘ডেইলি ডাকসু’ নামের একটি ফেসবুক পেজ থেকে তারেক রহমানের নামে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়। সেখানে দাবি করা হয়—ক্ষমতায় এলে মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল লোকাল বাস চালু করা হবে। ফ্যাক্টচেকিংয়ে এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়।

এছাড়া তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে তৈরি আরেকটি এআই ভিডিওতে বিভ্রান্তিকর সংলাপ যুক্ত করে ব্যাপকভাবে শেয়ার করা হয়। ভিডিওটির শেষাংশে রাজনৈতিক প্ররোচনামূলক আবহ যুক্ত করে কনটেন্টটিকে আরও বিতর্কিত করে তোলা হয়।

আমীর খসরু–‘র’ বৈঠক: ভুয়া ছবির রাজনীতি:
গত ৩০ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তা গৌরব দোররার কথিত বৈঠকের চারটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এআই দিয়ে তৈরি ওই ছবিগুলোতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকেও দেখানো হয়।
ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ ও ডিসমিসল্যাব নিশ্চিত করে—চারটি ছবিই সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি।

গুজব প্রতিরোধে ডিজিটাল নাগরিক:
‘১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন পরবর্তী ৫ বছর জনগণ আপনার পা ধরবে’- বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ফেসবুকে বেশ কিছু ফটোকার্ড ও একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে। এসব ভিডিও ক্লিপের কোনো কোনোটির ওপর লেখা, জনগণ পাঁচ বছর বিএনপির পা ধরবে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি তারেক রহমানের একটি দীর্ঘ বক্তব্যের খণ্ডিত অংশ। মূলত তারেক রহমান কুমিল্লার এক জামায়াত নেতার বক্তব্য সূত্রে এই মন্তব্য করেন।
শুধু এসব ঘটনাই নয়—তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের মুখাবয়ব ব্যবহার করে ইতোমধ্যে অসংখ্য নেতিবাচক ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, এই প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। ভুয়া তথ্যের ভয়াবহ পরিসংখ্যান রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ, ডিসমিসল্যাব, বাংলা ফ্যাক্ট ও দ্য ডিসেন্টের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সাত দিনে নির্বাচন ঘিরে ফেসবুকে অন্তত ৯৩টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে ২৯টি সরাসরি তারেক রহমানকে নিয়ে।

বিএনপি নেতাদের সঙ্গে কথিত ‘র’ কর্মকর্তার সাক্ষাতের ভাইরাল ছবিগুলো ভুয়া:
এআই দিয়ে তৈরি ২২টি ছবি-ভিডিও ও দুটি ডিপফেক ভিডিও শনাক্ত হয়েছে। শুধু জানুয়ারি মাসেই তারেক রহমানকে ঘিরে ছড়ানো হয়েছে ৬০টি নেতিবাচক অপতথ্য। একই সময়ে বিএনপি ও অঙ্গসংগঠন নিয়ে ছড়ানো হয়েছে মোট ২৩৮টি ভুল তথ্য।

জানুয়ারিতে ২৭১টি অপতথ্য:
রিউমর স্ক্যানার ‘নির্বাচনী হাওয়ায় জানুয়ারিতে ভুল তথ্যের রেকর্ড বৃদ্ধি: শনাক্ত ৫৭৭টি’ শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েক মাসে অপতথ্যের প্রচার বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে এ সংক্রান্ত ২৭১টি অপতথ্য শনাক্ত হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা: সাংবাদিকতার জন্য আশীর্বাদ নাকি হুমকি?
রিউমর স্ক্যানার জানুয়ারি মাসের ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে ২৩৮টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে বিএনপিকে জড়িয়ে ৮৬টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় ৬২ শতাংশ ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। এছাড়া, দলটির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে এই সময়ে ৬০টি অপতথ্য (৭২ শতাংশ ক্ষেত্রেই নেতিবাচক উপস্থাপন) প্রচার করা হয়েছে। এছাড়া, ছাত্রদলকে জড়িয়ে এই সময়ে ৯টি ও যুবদলকে জড়িয়ে ১টি অপতথ্য প্রচার করা হয়েছে।

বিএনপির প্রতিক্রিয়া:
বিএনপির সহ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ আলী খানবলেন, ফেক কনটেন্টের বিরুদ্ধে আমাদের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। ফেক কনটেন্ট দিয়ে যে শয়তানি করা হচ্ছে, বিএনপি তাতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি—মিথ্যার সঙ্গে সত্যের জয় অবধারিত।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে এসেছে। কিন্তু একটি মহল এখনো অত্যন্ত বাজে ভাষা ও বিকৃত মানসিকতা নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।

তিনি আরও বলেন, আমরা এদের ‘বট বাহিনী’ বলি। এদের চিন্তাভাবনা এখনো পুরোনো দিনেই আটকে আছে। তবে সত্য শেষ পর্যন্ত সামনে আসবেই। এ সময় হাবিব উন নবী খান সোহেল আব্রাহাম লিংকনের উদ্ধৃতি দিয়ে বলেন, আপনি কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, এআইয়ের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে দলের আইটি বিভাগ সক্রিয় রয়েছে এবং নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ:
অপরাধ বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক জাগো নিউজকে বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতা এখন প্রতিহিংসায় পরিণত হয়েছে। বাস্তব মাঠের পাশাপাশি ডিজিটাল মাঠেও কে কাকে হেয় করা যায়, সে প্রতিযোগিতা চলছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কনটেন্ট তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

ভোটে এআই’র অপব্যবহার রোধে কর্মপন্থা ঠিক করে সমন্বিত সেল করা হবে:

রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদ বলেন, নির্বাচনি প্রচারণাকালে এআইভিত্তিক অপপ্রচার নিয়ন্ত্রণে না রাখা গেলে ভুল বোঝাবুঝি থেকে সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে ভোটারদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ নষ্ট হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।

সূত্র: জাগোনিউজ

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সপ্তম দিনের বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের সভায় আলোচনার বিষয়গুলো হচ্ছে—সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ; উচ্চকক্ষের নির্বাচন পক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। এদিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগ প্রসঙ্গে থেকে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব থাকলেও, তা থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে উল্লেখ করে বিএনপি এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী পদে

আরও পড়ুন
language Change