তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

শাহজাদপুরে ইউডিসি উদ্যোক্তা শামীম মির্জার বিরুদ্ধে অনিয়ম,হয়রানি ও মাদক বিক্রির অভিযোগ

শাহজাদপুরে ইউডিসি উদ্যোক্তা শামীম মির্জার বিরুদ্ধে অনিয়ম,হয়রানি ও মাদক বিক্রির অভিযোগ
পাঠক সংখ্যা
638

‎মোঃ ইব্রাহিম হোসেন:

‎সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তা শামীম মির্জার বিরুদ্ধে সরকারি সেবা প্রদানের নামে অবৈধ অর্থ আদায়,নারী সেবা গ্রহীতাদের যৌন হয়রানি, মাদক বিক্রি এবং সাংবাদিককে হুমকির সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

‎স্থানীয় একাধিক সূত্র জানান, শামীম মির্জা দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ ও ভাতা কার্ড সংশোধন, অনলাইন আবেদন সহ বিভিন্ন সরকারি সেবা প্রদানের নামে অসহায় ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন,নির্ধারিত সময়ের বাইরে টাকা না দিলে সেবা বন্ধ রাখা বা বিলম্ব করার অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়, নারীরা ডিজিটাল সেন্টারে সেবা নিতে গেলে বা মোবাইল ফোনে তথ্য জানতে চাইলে পরবর্তীতে তাদের ফোন করে সম্পর্কের অফার দেয় ও এক পর্যায় তাদের ফাঁদে ফেলে যৌন হয়রানি করা হয়।

‎স্থানীয় সূত্র দাবি করেছে, তিনি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কেও জড়িত। মাদক বিষয়ে স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা টেবলেট বিক্রি সহ সে বিভিন্ন মাদকেও আসক্ত এবং পরিষদের অভ্যন্তরেই তা সেবন করেন।

‎এ বিষয়ে ইউনিয়ন পরিষদের দফাদার মোজাহারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এসব অভিযোগ শুনেছি, তবে নিজ চোখে দেখিনি। বিষয়টি পরিষদের পরিবেশ ও সেবা কার্যক্রমের জন্য ক্ষতিকর।

‎এবিষয়ে,সবুজ বাংলাদেশের সংবাদকর্মী অভিযুক্ত শামীম মির্জার কাছে জানতে চাইলে তিনি নিজের মুখেই অর্থ গ্রহণ ও মাদক সেবনের বিষয় স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিডিও ও অডিও রেকর্ড যা সবুজ বাংলাদেশে সংরক্ষিত রয়েছে।

‎এছাড়াও তিনি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কার মাধ্যমে সংবাদকর্মী কে দুই হাজার টাকা দিয়ে সংবাদ প্রকাশ না করার চেষ্টা করেন। শামীম মির্জার কথায় ম্যানেজ না হওয়ার কারণে সংবাদকর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ২০ হাজার টাকা চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন শামীম মির্জা।

‎এছাড়াও সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছেন এবং বিভিন্ন সময় টাকার অংক পরিবর্তন করে সংবাদকর্মীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়।

‎এ বিষয়ে, স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত উদ্যোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, ডিজিটাল সেন্টারে একজন সৎ যোগ্য ও  নারী উদ্যোক্তা নিয়োগ দেওয়া হলে সেবার পরিবেশ আরও নিরাপদ হবে এবং হয়রানি ও অনিয়ম কমে যাবে।

‎এবিষয়ে,দায়িত্বে ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরায় কলেজছাত্রীকে ধর্ষণ,  কারাগারে চীনা নাগরিক

স্টাফ রিপোর্টার॥ চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দেশটির নাগরিক জে সেন ও তার বাংলাদেশি সহযোগী হীরা চাকমাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পর সোমবার তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরিদর্শক আমিনুল বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেপ্তারের পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) পদ মর্যাদার একজন কর্মকর্তা  বলেন, ভুক্তভোগী একজন শিক্ষার্থী। তিনি রাজধানীর একটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। চীনের নাগরিক জে সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ভুক্তভোগীর ফেসবুকে পরিচয় হয়। তাকে চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখান হীরা চাকমা। গত শুক্রবার রাতে হীরা চাকমা চীনের নাগরিক

আরও পড়ুন
language Change