তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ !

আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ !
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক সাহসী উদ্যোগ গ্রহণ করে। মাদকবিরোধী বিশেষ অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্র দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’, প্রশাসনিক দুর্নীতি রুখতে দুদকের পুনর্গঠন—সব মিলিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যাশা জাগে। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নিলেও, বাস্তবে এসব উদ্যোগ কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে বিতর্কিত কিছু ঔষধ কোম্পানির লাগামহীন কর্মকাণ্ডে।

সম্প্রতি আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লিমিটেড ও আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) নামক দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে ভেজাল ও নিম্নমানের ঔষধ উৎপাদন ও বাজারজাতের ভয়ংকর অভিযোগ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।

জাতীয় ফর্মুলারির বাইরে গিয়ে ‘নিজস্ব রেসিপিতে’ ঔষধ ! প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি: উৎপাদন লাইসেন্স নং আয়ু-০৮৬, ঠিকানা: ঢাকা। আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি): উৎপাদন লাইসেন্স নং ২৯৮, ঠিকানা: ঢাকা।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী ও জাতীয় ইউনানি ফর্মুলারী অনুসরণ না করে, নিজেদের ইচ্ছামতো কালার, ফ্লেভার ও কেমিক্যাল ব্যবহার করে ঔষধ তৈরি করছে। এরপর আকর্ষণীয় নাম, লেবেল ও কার্টুন ছাপিয়ে গুণগত মানের তোয়াক্কা না করেই বাজারে ছাড়ছে ভেজাল ও নিম্নমানের ঔষধ। আরও গুরুতর অভিযোগ হলো—এই অবৈধ কর্মকাণ্ডে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নথি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সরাসরি সহায়তা দিচ্ছেন। অভিযোগের তালিকায় রয়েছেন একজন পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, ঔষধ তত্ত্বাবধায়ক, নথি সংশ্লিষ্ট উচ্চমান সহকারী এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

কোন কোন ঔষধ নিয়ে অভিযোগ : আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি. এর বিতর্কিত ঔষধের মধ্যে রয়েছে— কামিনী বিদ্রাবণ রস (হালওয়া), শুক্রসুধা (হালওয়া), বৃহৎচন্দ্রোদয় মকরধ্বজ ট্যাবলেট, আইকে আমলকি রসায়ন, আইকে দশমূলারিস্ট, আইকে রোজ ভিট, সরবত তুলসী, আইকে গোল্ড ট্যাবলেট এবং আইকে অর্জুনারিস্ট সিরাপ।

অন্যদিকে আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর বিতর্কিত ঔষধের মধ্যে রয়েছে— আরক ডাইকোপ্লেক্স (ফওলাদ সাইয়াল), আরক ডাইকোপ্লেক্স গোল্ড (ফওলাদ সাইয়াল) সিরাপ, নাইট্রিন (জিরিয়ানী), কার্ডিফেক্স সিরাপ, আইকে ভিট সিরাপ, আইকে জিনসিন (শরবত জিনসিন) এবং বাসক সিরাপ।

ভায়াগ্রার উপাদান, পশু মোটা-তাজাকরণ কেমিক্যাল ! সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো— আইকে জিনসিন (শরবত জিনসিন) সিরাপে ভায়াগ্রার উপাদান ‘সিলডেনাফিল সাইট্রেট’ ব্যবহার করা হয়েছে।

এছাড়া আইকে-ভিট সিরাপে গবাদি পশু মোটা-তাজাকরণে ব্যবহৃত কেমিক্যাল প্রয়োগের অভিযোগ উঠেছে। এমনকি আইকে আয়ুর্বেদিক ঔষধালয় লি. এর শুক্রসুধা ও কামিনী বিদ্রাবণ রস-এও সিলডেনাফিল সাইট্রেট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ঔষধ সেবনে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দীর্ঘমেয়াদে মানুষের যৌন ক্ষমতা স্থায়ীভাবে লোপ পেতে পারে। এর ফলে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। উদ্বেগজনকভাবে, স্কুল-কলেজপড়ুয়া কিশোর-কিশোরীরাও এসব তথাকথিত যৌন উত্তেজক ঔষধের ফাঁদে পড়ে সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন এসব কেমিক্যালযুক্ত ঔষধ সেবনে বহু মানুষের লিভার, কিডনি ও হার্ট বিকল হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে—এমন অভিযোগও উঠেছে।

প্রশ্নের মুখে ঔষধ প্রশাসন : বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার লেখালেখি হলেও রহস্যজনকভাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের টনক নড়ছে না। অভিযোগ রয়েছে, বিতর্কিত এসব ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি “গোপন সমঝোতার মাধ্যমে” কিছু অসাধু কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে আসছে, যার ফলে তাদের বিরুদ্ধে আজও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এখন প্রশ্ন উঠছে— অন্তর্বর্তীকালীন সরকারের জনস্বাস্থ্য রক্ষার ঘোষণার পরও, কার ছত্রচ্ছায়ায় এসব কোম্পানি প্রকাশ্যে জনস্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলছে? অভিযোগে নাম আসা ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কবে তদন্ত শুরু হবে ? ভেজাল ঔষধে মৃত্যুর দায় কে নেবে ? জনস্বার্থে বিষয়টি দ্রুত স্বাধীন তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিমান কর্মকর্তার মানব পাচার

বিমান কর্মকর্তার মানব পাচার, দ্রুত ব্যবস্থা নেওয়ার বদলে মিলছে আশ্বাস

মাহতাবুর রহমানঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড সার্ভিসেসের কর্মকর্তা মিজানুর রহমান শিশির (পি-৩৬৮৪৬) জাল ভিসার আড়ালে মানব পাচার সিন্ডিকেট গড়ে তুলেছেন। শিশির ও তার স্ত্রীর নামে লাইসেন্সবিহীন একটি অবৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে বছরের পর বছর ধরে এ ধরনের কাজ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিসা, বোর্ডিং পাশ ও ইমিগ্রেশন ‘ম্যানেজ’ করে বডি কন্ট্রাক্ট করে তুলে দেন ফ্লাইটে, এক্ষেত্রে তিনি যাত্রীপ্রতি নেন ১০ লাখ টাকা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মিজানুর রহমান শিশির ছিলেন বিমান শ্রমিক লীগের সভাপতি। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীদের সেফ এক্সিটে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। শ্রমিক লীগের সভাপতি পদের দাপট খাটিয়ে করতেন বদলি বাণিজ্য। গড়ে তুলেছেন অপকর্মের নেটওয়ার্ক। মিজানুর রহমান শিশির এর বিরুদ্ধে রয়েছে জুলাই গণহত্যার মামলা, কিন্তু এখনো তিনি আছেন বেশ বহাল তবিয়তে।

আরও পড়ুন
language Change