তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম বহাল তবিয়তে

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম বহাল তবিয়তে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) দায়িত্বে অবহেলা, প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ। আওয়ামীপন্থী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় তিনি যেন অদৃশ্য সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন-এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে।

বর্তমানে তিনি ইইডির অধীনে ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কাজের গাফিলতি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ কখনোই দৃশ্যমান তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার মুখ দেখেনি।রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনিক দায়মুক্তি?

অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালের ২৭জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদেরকে আহবায়ক এবং প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম সরদারকে সদস্য সচিব করে ১৯ সদস্যের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটির একজন সদস্য ছিলেন মুজাহিদুল ইসলাম আলিফ। পরে ২০২৩-২৪ সালের আহবায়ক কমিটিতেও তিনি স্বগৌরবে সদস্য হন।

দপ্তরের ভেতরের একাধিক সূত্র বলছে, এই সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বারবার ধামাচাপা পড়ে গেছে। রাজনৈতিক পরিচয় যেন তাঁর জন্য প্রশাসনিক ঢাল হয়ে দাঁড়িয়েছে।নামে-বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি ফ্ল্যাটসহ তাঁর নামে ও বেনামে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রশ্ন উঠেছে-একজন নির্বাহী প্রকৌশলীর বৈধ আয়ে এত সম্পদ কীভাবে সম্ভব?

দুর্নীতি দমন কমিশন (দুদক) বা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে এসব অভিযোগ যাচাইয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। ফলে দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাহী প্রকৌশলী আলিফ নির্বিঘ্নেই গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, প্রভাবশালী সংগঠনের ছত্রছায়ায় থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে সৎ কর্মকর্তারা কোণঠাসা হচ্ছেন এবং দপ্তরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বেঅভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সম্পদের হিসাব যাচাই এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা না নিলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুর্নীর্তির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে। তিনি জানান, নিউজ করে হয়রানি করার কি দরকার, সেগুনবাগিচায় আমার কোন ফ্ল্যাট নাই। আসলে প্রধান প্রকৌশলী এ ধরনের কমিটির অনুমোদন দিতে পারেন না। আশাকরি যাচাই বাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

যদিও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের দুই বছরের আহবায়ক কমিটিতেই সদস্য স্থান দখল করে আছেন।
অন্যদিকে সে নাকি ছাত্রদলের নেতা ছিল এমনও প্রচার চালাচ্ছেন পরিচিত জনদের কাছে তাতে করে বিএনপির ত্যাগি নেতাদের প্রশ্ন ছাত্রদল করা ছেলে কি করে বঙ্গবন্ধু পরিষদের নেতা হয়?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে চার আসামি

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ। এর আগে গত ১০ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। গত ৩০ জুন জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক থাকা ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরও পড়ুন
language Change