ডেস্ক রিপোর্টঃ
রাজশাহীতে ২৭টি বোমা উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বোমার মধ্যে রয়েছে ১২টি পেট্রল বোমা ও ১৫টি ককটেল। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রল বোমা ও ককটেল মজুদ করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত