তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভা ২৭ জুন ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শশাংক শেখর রায়। এছাড়া মনিরুজ্জামান সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা বেগম সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেছেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় শশাংক শেখর রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ওপর পুনরায় যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা নবগঠিত ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন। তাদের মতে, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিমানবন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসা বন্ধের অভিযোগ, হামলা ভাংচুর লুটপাট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমান বন্দর এলাকায় একজন প্রতিষ্ঠিত সিএন্ডএফ ব্যবসায়ীকে ব্যাবসা করতে না দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। তার এই হুমকির পেছনে অপর একজন ব্যবসায়ীর ইন্দনের অভিযোগ করেছেন ঢাকা কাস্টমস এজেন্ট রুবেল মিয়া। অভিযোগে তিনি বলেন, তার অফিস কক্ষ ভাংচুর, সাতটি কম্পিউটার দুটি এসি খুলে নিয়ে বাকী মালামাল পুড়িয়ে দেয় তার প্রতিপক্ষ একটি গ্রুপের ব্যবসায়ী। বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তবে হামলায় অংশগ্রহণকারীরা সবাই স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর কর্মচারী। অভিযোগে জানাগেছে, বিএনপি নেতা আসলামের ছোট ভাই বিমানবন্দর যুবলীগ নেতা কাউছার ও সিনথিয়া ট্রেড এর কর্মচারী অপর যুবলীগ নেতা কাইয়ুম এর নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট রুবেলের মালামাল লুটকরে নিয়ে যায় এবং তার স্টাফদের মারধরও করে। রুবেলকে

আরও পড়ুন
language Change