তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ম্যাচ শেষে তিনি বলেন, পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে ব্যর্থতাই দলের পরাজয়ের প্রধান কারণ। রোববার ১৫ ফেব্রুয়ারি টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। কন্ডিশন বিবেচনায় চার স্পিনার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। তবে সেই কৌশল কাজে আসেনি।

ভারতের হয়ে ওপেনার ইশান কিষান ঝোড়ো হাফসেঞ্চুরি করে পাকিস্তানের স্পিন আক্রমণকে নিষ্ক্রিয় করে দেন। তার ইনিংসের ওপর ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রানের শক্ত ভিত গড়ে তোলে। পাকিস্তানের স্পিন বিভাগে আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান খরচ করেন। আর অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এক ওভারে দেন ১৭ রান। দুজনেই ছিলেন উইকেটশূন্য। এ প্রসঙ্গে আগা বলেন, আমরা চার স্পিনার নিয়ে খেলেছি, কিন্তু তাদের দিনটা ভালো ছিল না। কিছু জায়গায় এক্সিকিউশনের ঘাটতি ছিল। ব্যাট হাতেও ব্যর্থ হয় পাকিস্তান। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি। অধিনায়ক স্বীকার করেন, পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়, বলেন তিনি। আগা আরও জানান, প্রথম ইনিংসে উইকেট ধীর ছিল এবং বল গ্রিপ করছিল। তবে দ্বিতীয় ইনিংসে পিচ তুলনামূলক ভালো হলেও পরিস্থিতি অনুযায়ী বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারেনি পাকিস্তান।

ভারতের মতো ঐতিহ্যবাহী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে আবেগের চাপ সামলানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তবে এখন দলের লক্ষ্য বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করা। এ ধরনের ম্যাচে আবেগ থাকবেই। আমাদের তা নিয়ন্ত্রণ করতে হবে। সামনে আরেকটি ম্যাচ আছে সেটিতেই এখন পুরো মনোযোগ। জিততে হবে, কোয়ালিফাই করতে হবে। এরপর নতুন করে টুর্নামেন্ট শুরু হবে, যোগ করেন পাকিস্তান অধিনায়ক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ খ্রি।সিরাজদিখান কিন্ডারগার্টেন, সিরাজদিখান,মুন্সীগঞ্জ। প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ -০১ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি জনাব মইনুল হাসান নাহিদ,  ভারপ্রাপ্ত  উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উম্মে হাবিবা ফারজানা সহকারী কমিশনার (ভূমি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিনুল ইসলাম (বুলবুল) পরিচালক আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার, আরও উপস্থিত ছিলেন সকল ছাত্র/ছাত্রী বৃন্দ ও সকল গার্ডিয়ান। শুভেচ্ছান্তে মোঃসাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সিরাজদিখান কিন্ডারগার্টেন, সিরাজদিখান মুন্সিগঞ্জ।

আরও পড়ুন
language Change