তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুইবার গুম হওয়া কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। জানা যায়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬১২৮ ভোট পেয়ে বিজীয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন। ১১ হাজার ৪৮২ ভোট বেশি পেয়ে খোকন তালুকদার বিজয়ী হওয়ায় আনন্দের বন্যা পুরো মাদারীপুর-৩ আসনে।

এখন সেখানকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রত্যশা খোকন তালুকদারকে বিএনপি সরকারের মন্ত্রী স্থানে ঠাই পাবে। এরইমধ্যে বিএনপির সরকারের (প্রস্তাবিত) গঠিত মন্ত্রীসভায় ত্যাগী এই নেতার স্থান হতে পারে এমন গুঞ্জনও উঠেছে। সেই প্রত্যাশায় প্রহর গুনছেন জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা। একাধিক সূত্র জানায়, ২০১৪ সালে তিন মাস ১৭ দিন ও ২০১৮ সালে তিনদিন গুম ছিলেন তিনি। গত ১৬ বছরে শেখ হাসিনার আমলে গুম হয়েছেন অন্তত দুইবার। দেড়শো’র বেশি মামলার আসামিও হয়েছেন, কারাবরণ করছেন বহুবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রথমবার তাকে ধানমন্ডির মেট্রো শপিং মল ও শেষবার রমনা হোটেলের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালানো হয় অমানসিক নির্যাতন।

প্রথমবার তাকে হাত-পা ও চোখ বেঁধে ফরিদপুরের কানাইপুরে মহাসড়কে ও শেষবার রমনা থানায় রেখে যান অজ্ঞাতরা। গুম থাকাকালীন খোকনের পরিবার ছিল দুশ্চিন্তায়, আর ভয়াবহ আতঙ্কে। কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে প্রবেশ করেছি। রাজনীতিতে আসার পর থেকে বড় একটি সময় ছিলেন বিরোধী দলে। শত নির্যাতনের পরও টিকে থাকাটাই চ্যালেঞ্জ ছিল। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকায় গুম হতে হয়েছে। কারাবরণ করতে হয়েছে। দলের মনোনীত প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগনের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। মাদারীপুর-৩ আসনের জনগনের প্রত্যাশা এখন মন্ত্রীর স্থানে ঠাই হওয়ার। দল থেকে যদি এই স্থানটুকু আমাকে দেয়, তাহলে দলের প্রতি চীরকৃতজ্ঞ থাকবো। দক্ষিনবঙ্গ তথা মাদারীপুরের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। তবে দলের সিদ্ধান্তের বাইরে কখনই যাবো না।

নির্বাচন কমিশন সূত্র বলছে, মাদারীপুরের কালকিনি উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬৪৬ জন। নারী ভোটার আছে ১ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এরমধ্যে সদর উপজেলায় ৩৭টি ও কালকিনি উপজেলায় ৭২ ও ডাসারর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ২৫টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে ১৯৯৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন বর্তমান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামে। তার বাবা হাজী এছাহাক উদ্দিন রতন তালুকদার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। খোকন তালুকদার ২০১৮ সালে মাদারীপুর-০৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে তার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) কাজী শামীম সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন। বৃহস্প্রতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রামগড় প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন তিনি ১৯ মে রামগড়ে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাহি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত ইউএনও কাজী শামীম সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক সহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শুভাশিস দাশ, সহ-সভাপতি মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব, মোঃ মোশারফ হোসেন, কোষাধক্ষ্য শাহাদাত হোসেন কিরন, সদস্য

আরও পড়ুন
language Change