তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন শিল্প মন্ত্রী

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ
‘যুক্তরাজ্যের শিক্ষা সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকে অবগত আছে। আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষিত জনগোষ্ঠী দরকার হবে। বাংলাদেশের বর্তমান যুব শক্তির বৃহৎ অংশ উচ্চ শিক্ষিত। তাদের অনেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য যে শিক্ষিত জনগোষ্ঠী দরকার, তা আমাদের দেশে আছে। বিনিয়োগ করার মতো উপযুক্ত পরিবেশ আছে। ইকোনমিক জোনসহ অনেক শিল্প স্থাপনার উন্নতি হয়েছে দেশে। এই সময়ে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’ বলেছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুর হুমায়ূন, এমপি।

অষ্টম জিনিয়াস অ্যাওয়ার্ড যুক্তরাজ্য ও বিজনেস সামিট- ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২০ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় এ বিজনেস সামিট। সোসাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন, যুক্তরাজ্য ও ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোনেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম, সম্মানিত অতিথি ও যুক্তরাজ্য ব্যবসায়ীদলের প্রতিনিধি হিসেবে ছিলেন লন্ডনের কেমডেন এর মেয়র নাসিম আলী ওবিই।

সোসাল এমপাওয়ারমেন্ট
ফাউন্ডেশন যুক্তরাজ্যের চেয়ারম্যান শেখ ইয়াওর এর সভাপতিত্বে অনুষ্ঠিত- অষ্টম জিনিয়াস অ্যাওয়ার্ড ইউকে ২০২৩ ও বিজনেস সামিটে স্বাগত ভাষণ প্রদান করেন- ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এর প্রধান নির্বাহী সুকান্ত কাসারী সুমন।

অষ্টম জিনিয়াস অ্যাওয়ার্ড ইউকে বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যে ব্যাবসায়ীক ক্ষেত্র গুরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন বিভাগে অবদানের জন্য পুরস্কার অর্জন করেছেন- তারিন জাহান, মাহফুজা মম, ইভান শাহরিয়ার সোহাগ, পিযুষ সাহা, তাসিক আহমেদ প্রমূখ।

এর আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি দক্ষতা উন্নয়ন শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ শিক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ফরহাদ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল পৌনে ৩টায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিএনপির গুলশান কার্যালয়ে আসেন। প্রায় ঘন্টাখানেকের বৈঠক শেষে বিকেল চারটার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change