তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত

শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরে বাজার করতে আসা পাইকুড়া গ্রামের শফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, বাজারের ভেতরতো ঢোকাই যায় না। সবজির জন্য বাজার সেড থাকা সত্বেও সবজির বাজার বসে মসজিদ রোডের ওপর। যাতায়াত করবো কিভাবে? কষ্টে সবজি কিনতে হলো। শোনা যায়-এই বাজার থেকে সরকারের বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করেন সরকার। সেই অনুপাতে উন্নয়ন কৈ? হাটুরেদের সুবিদার্থে বাজার সম্প্রসারণ ও সংস্কার করা দরকার। শালচুড়া গ্রাম থেকে আসা আলহাজ সরোয়ার্দী (দুদু হাজী) বলেন, মাছ বাজারে ঢোকাই যায় না। ছোট্ট ঘরে যায়গা না হওয়ায় পাশের চিপা গলিতে ও মাছ নিয়ে বসে মাছ ব্যবসায়ীরা।

মাছের গায়ে ছিটানো পানিতে কাঁদায় দাঁড়ানোই যায় না। কোন রকমে অনেক কষ্টে মাছ কিনে চলে আসলাম। বন্দভাটপাড়া গ্রামের রুস্তম আলী বলেন, বাজারে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ফুটপাতে বসছে খাঁচা চাটাই, ডোল, চালুন কুলা, চাঁই ও চারা গাছের বাজার। রাস্তায় ছোট-বড় গাড়ি, ফুটপাতে এসব দোকান। যাতায়াত করি কোন পথে? অনেক কষ্টে চাঁই ও খাঁচা কিনে নিয়ে এলাম। প্রধান সড়কের ওপর বসা ধান হাটির আর্টিস্ট আব্দুস সালাম বলেন, বাজারে ধান বেচাকেনার নির্দিষ্ট বাজার না থাকায় দোকানের সম্মূখস্ত রাস্তায় বসে ধানের হাট। ফলে দোকানে লোক জনই আসতে পারে না। রড সিমেন্ট ঢেউটিন ব্যরসায়ী রাহাত এন্টারপ্রইজের মালিক মোরাদ হোসেন বলেন, দোকানের সামনে বসে ধানের হাট। রাস্তা থেকে উঁচু ড্রেন নির্মাণে পানি ও নিস্কাশিত হয় না। সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে কাঁদায় যাতায়াত করতে হয়।

সড়কে ধানের বাজারে কাঁদায় গ্রাহকেরা দোকানে আসতে না পারায় বেচাবিক্রি ও হয়না। ফলে ফি-বছর বছর লোকসান গুণতে হচ্ছে। ঝিনাইগাতী এস. কে. সাত্তার মার্কেটের মোবাইল ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, মার্কেটের সামনের ড্রেনের ময়লা পানিতে মশা-মাছির বংশ বিস্তারে দিনেও দোকানে কয়েল জ্বলিয়ে বসে থাকতে হয়। একই মার্কেটের ব্যবসায়ী এবাদুল্লাহ বলেন, ড্রেন না থাকায় ছোট্ট চিপা ড্রেনের নোংরা পানিতে দোকানের সামনেই পানি জমে থাকে। পচা পানি মাড়িয়ে দোকানে লোক আসতে পারে না। এছাড়া ড্রেনের পচাঁ পানিতে অবাধে বংশ বিস্তার করছে মশা-মাছি। রাতে তো দূরের কথা, দিনেও কয়েল জ্বালিয়ে দোকানে বসে থাকতে হয়। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুলের সম্মূখস্ত প্রধান সড়কের ছোট-বড় গাড়ি ও ফুটপাতে সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকসার ভীরে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। সব সময় চিন্তায় থাকতে হয়। না জানি কখন কোন ছাত্র ছাত্রি দুর্ঘটনায় হতাহত হয়।

তারপর পারাপারের প্রধান সড়কেই অলিখিত যানবাহন স্ট্যান্ড। আর ফুটপাতে বাজার। যানজট-বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই হয় জলজট আর কাঁদা। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের বিজি রাস্তায় পারাপার নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকতে হয়। ক’জন হাটুরের সাথে কথা হলে তারা বলেন, ভাই বলে কি হবে? এতো বড় বাজারে কোন গণ-সৌচাগার পর্যন্ত নেই। নেই একটা টিউবওয়েল, নেই একটা বাথরুম,এর চেয়ে বড় দুঃখের আর কি আছে? মধ্যবাজারের ক’জন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দোকানের ভাঙা ঝাপ-শার্টারের পর্দা মেরামতে ও গুণতে হয় টাকা। না দিলেই ইউএনও এবং থানায় ফোন করে কথিত নামধারী সাংবাদিকরা।

এখনও ঘরে পানি উঠে ভিটি উচুঁ করার জন্য ও দিতে হচ্ছে মোটা টাকা। কে নিচ্ছে প্রশ্ন করলে নাম বলতে অপারগতা প্রকাশ করেন। কিছু পাতি নেতা, হুমরা-চুমরা এবং কয়েকজন নামধারী সাংবাদিকের অত্যাচারে আমরা অতিষ্ট। তাদেরকে টাকা দেয়া ছাড়া কোন ঘর মেরামততো দূরের কথা একটা শার্টারের ইসপিরিং পাল্টানোর ও সুযোগ পাইনা। কজন হাটুরে জানান, বাজারের রাস্তায় সামান্য বৃষ্টি হলেই কাঁদা জমে যায়। সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা থাকা উচিৎ। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-আমীন বলেন, খোঁজ-খবর নিয়ে দেখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রাস্তার চেয়ে উঁচু ড্রেনের ব্যাপারে সওজকে বলা হবে। তারা ব্যবস্থা নেবেন। বাজারের সমস্যাগুলোর সরেজমিনে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বাজারে চাঁদাবজিসহ যে কোন অনিয়ম-দুর্নীতিতে বিএনপির কোনো লোক জড়িত নেই। কেউ বিএনপির পরিচয়ে চাদাঁ দাবি করলে তাকে বেঁধে আমাকে খবর দিন। আমি নিজে বাদী হয়ে মামলা দিয়ে তাকে পুলিশে দেবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রাম : মেয়র

করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রাম : মেয়র

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিক মেয়র বলেন, মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনও বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন। শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমা পানি থেকেই জন্ম নেয় এডিস মশা। আমি আশ্বাস দিতে আসিনি- আমি কাজ করতে এসেছি। চাই না, এই শহরের একজন মানুষও নিরাপত্তাহীনতায় ভোগেন।

আরও পড়ুন
language Change