তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভিতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভিতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

একদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে। তবে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে নির্মিত শহীদ মিনারটি কয়েক বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইউনিয়ন ভূমি অফিস শহীদ মিনারটি নিজেদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রেখে দেয়ায় সেখানে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯১টি দেশে দিনটি পালিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে ২০০৩ সালে গৌরীচন্না বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বাজারের ভূমি অফিসের পূর্ব পাশে এবং বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর প্রতিবছর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। তবে ২০১৯ সালে ফুলঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ শহীদ মিনারটি নিজেদের সীমানার ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। ফলে শহীদ মিনারে যাওয়ার কোনো পথ খোলা নেই। অন্যদিকে বাজারের কিছু ব্যবসায়ী সেখানে আবর্জনা ফেলায় মিনারটি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ও ব্যবসায়ী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, একসময় গৌরীচন্না বাজারে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর কোনো শহীদ মিনার ছিল না। তিনি, প্রয়াত প্রবাসী জসীম উদ্দিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এটি নির্মাণ করেন। ভূমি অফিসকে মিনারটি বাইরে রেখে বাউন্ডারি নির্মাণের অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারিতে তারা নিয়মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতেন। ভূমি অফিসের সিদ্ধান্তের কারণে এখন সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বাউন্ডারি সরিয়ে সবার জন্য মিনার উন্মুক্ত করার দাবি জানান তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় দল বিএনপি’র বরগুনা সদর উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন বলেন, ভূমি অফিস কর্তৃপক্ষের উচিত দ্রুত বাউন্ডারি সরিয়ে নিয়ে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া।এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছেন। বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব বিষয়টি অতি দ্রুত তদন্ত করে সমস্যা সমাধানের দাবী জানান। এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উজবেকিস্তানের সামারকান্দে এরদোগান-রাইসির রুদ্ধদ্বার বৈঠক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কো-অপারেশন সামিটে পর শুক্রবার এ দুই বিশ্বনেতা বৈঠক করেন। খবর আনাদোলুর। তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। বিশেষ অতিথি হিসেবে সামারকান্দ সাংহাই কো-অপারেশন সামিটে যোগ দেন এরদোগান। উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত দুদিনের সম্মেলন শেষে জাতিসংঘের ৭৭তম সম্মেলনে অংশ নিতে শুক্রবারই নিউইয়র্কে রওনা হন এরদোগান। জাতিসংঘের সম্মেলনের ফাঁকে তিনি নিউইয়র্কে তুর্কি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী, এনজিও এবং ইহুদি গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করবেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন এরদোগান। সূত্র : আনাদোলুর।

আরও পড়ুন
language Change