তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

বিআইডব্লিউটিএ ভবনে তৃতীয় শ্রেণির কর্মচারি আবুলের হাতে সাংবাদিক নির্যাতিত!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক সিনিয়র সাংবাদিক। ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী আবুল হোসেনের নেতৃত্বে তারিকুল আলম খান নামের এই সিনিয়র সাংবাদিককে বেধড়ক মারপিট করা হয় সরকারি প্রতিষ্ঠানটির মধ্যেই। যদিও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। তবে বিচার চেয়ে ওই সাংবাদিক গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেছেন। মামলা নং ১৫,সিআর মামলা নং ৪৫৪/২০২৩। আদালত মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবিতে) পাঠিয়েছেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। তারা অনতি বিলম্বে দোষীদের গ্রেফতার ও বিভাগীয় শাস্তির দাবী তুলেছেন। অন্যথায় সাংবাদিক সমাজ বিআইডব্লিউটিএর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিষ্ঠানটির সমস্ত প্রকার সংবাদ পরিবেশন বর্জন করবেন।
মামলার এজাহারে সিনিয়র সাংবাদিক তারিকুল আলম খান অভিযোগ করেন, তিনি দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। পেশাগত কাজে গত ১৯ মার্চ তিনি বিআইডব্লিটিএর প্রধান কার্যালয়ে যান। একজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে অপেক্ষায় ছিলেন। ওই সময় ওই কর্মকর্তার রুমে থেকে বের হয়ে প্রতিষ্ঠানটির হিসাব বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সিবিএ সভাপতি আবুল হোসেন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, “তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করেছিস, তোকে আমি মেরেই ফেলবো“। এ কথা বলে তাকে শারিরীকভাবে আঘাত করেন। আবুল হোসেনের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে (সাংবাদিক তারিকুল আলম) লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে আহতও করেন। এ সময় আশেপাশে থাকা লোকজন (মামলার সাক্ষীগন) তাকে রক্ষা করেন।
মামলায় তিনি আরো অভিযোগ করেন, সিবিএ সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ২০১৭ সালে আবুল হোসেন বিআইডব্লিউটিএতে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। গত ১৩ মার্চ এ নিয়ে সাংবাদিক তারিকুল আলম খান দৈনিক মুক্তখবর পত্রিকায় “বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেও গ্রেপ্তার হয়নি আবুল হোসেন“ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে ক্ষুদ্ধ হয়ে তার ওপর হামলা করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয় যে, আসামি আবুল হোসেন তার পকেট থেকে ৩ হাজার টাকাও ছিনিয়ে নেন এবং তাকে গুম ও খুন করার হুমকি দেন। পরে তিনি সেখান থেকে রক্ষা পেয়ে প্রাথমিক চিকিৎসা করান। মামলার বিষয়ে সাংবাদিক আলম বলেন, আসামি আবুল হোসেন একজন দূর্ধষ প্রকৃতির লোক। আকর্¯ি§ক তার ওপর হামলা করেন। তিনি গতকাল মামলা করেছেন। এ বিষয়ে তিনি সুবিচার আশা করছেন। তিনি সাংবাদিক নেতাদেরও বিষয়টি অবহিত করেছেন। গত কয়েকদিন অসু¯’ থাকায় তিনি বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করতে পারেন নি।
আবুল হোসেন বিআইডব্লিটিএর অর্থ বিভাগের উ”চমান সহকারীর পদে কমর্রত আছেন। গত কয়েক বছর ধরে তিনি বিআইডব্লিউটিএ’র সিবিএ সভাপতি পদে আছেন। বিআইডব্লিউটিএতে শ্রমিক কর্মচারীদের সংগঠন সিবিএ থাকলেও আবুল হোসেনের নেতৃত্বে আরেকটি সিবিএ সংগঠন তৈরি করা হয় অবৈধপথে। সম্প্রতি আদালত আবুল হোসেনের তৈরি করা সিবিএ সংগঠনটিকে অবৈধ ঘোষণা করে রায়ও দিয়েছেন। তবুও ওই সিবিএ সংগঠনের নাম ভাঙিয়ে বিআইডব্লিউটিএ কর্মচারীদের বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে আবুল হোসেনের বিরুদ্ধে। আবুল হোসেনের সিন্ডিকেট বিআইডব্লিউটিএতে অসীম আধিপত্য বিস্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কর্মচারীদের মারপিট, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো, অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশনও আবুল হোসেনের বিরুদ্ধে প্রাপ্ত অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে করছে। কর্মচারী হয়েও আবুল হোসেন বিআইডব্লিটিএর গাড়ি ব্যবহার করছেন। অথচ কোন কর্মচারীর সরকারি গাড়ি ব্যবহার করার সুযোগ নেই। অর্থ বিভাগের উ”চমান সহকারির পদে থেকে বেতন ভাতাসহ যাবতীয় সুবিধা নিলেও আবুল হোসেন দাপ্তরিক কোন কাজ করেন না। প্রতিদিন তিনি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে আড্ডা ও কর্মচারীদের বদলি (পছন্দের লোকদের বদলি) করার তদবিরে ব্যস্ত থাকেন। প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তৃতীয় শ্রেণির কর্মচারি আবুল হোসেন গত কয়েক বছরে বিআইডব্লিটিএ নিয়ন্ত্রণে রেখে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের গায়ে হাত দেয়া রীতিমতো ফৌজদারী অপরাধ। কোন সরকারি অফিসে সরকারের কর্মকর্তা বা কর্মচারীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। ভুক্তভোগী সাংবাদিক আমাদের কাছে লিখিতভাবে বা মৌখিকভাবে ঘটনা জানালে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। আমরা বিষয়টি খোঁজ খবর নি”িছ। তবে এ বিষয়ে অবগত করা হলেও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কোন বিভাগীয় ব্যব¯’া না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহল।
বিষয়টি নিয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার চীফ রিপোর্টার নূর আলম প্রিন্স নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের সাথে কথা বললে তিনি প্রয়োজনীয় ব্যব¯’া নিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলে জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে

বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে

বিশেষ প্রতিনিধি: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মা লিমিটেড-কে ঘিরে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে উচ্চ আদালতের নির্দেশ বহাল থাকার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কিন্তু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা উপব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়তুল্লাহ এখনো আইনের আওতার বাইরে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত বছর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের দেওয়া অনুসন্ধান আদেশ বহাল রাখেন। কোম্পানির পক্ষ থেকে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে আদালত স্পষ্ট করেন, অভিযোগ অনুসন্ধানে কোনো স্থগিতাদেশ নেই। ফলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তদন্ত চালিয়ে যাওয়ার আইনি বাধা ছিল না। কী ছিল আদালতের নির্দেশ: ‘দেশে দেশে পাচার বায়োফার্মার টাকা’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট

আরও পড়ুন
language Change