তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত!  শহীদ দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন খুনের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ৩৭ দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশিরা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মন্ত্রিসভায় ডাক পেলেন যারা নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

আসাদ সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তোলপাড় চলছে টঙ্গীতে

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ
একটি স্যাটেলাইট টিভিতে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে তোলপাড় চলছে টঙ্গীতে। সেখানে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদারের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন সংবাদকে কেন্দ্র করে বাদ, প্রতিবাদ, সংবাদ সম্মেলন ও মামলা দায়ের হয়েছে, চলছে আলোচনা সমালোচনা। দাবি করা হয়েছে, স্যাটেলাইট টিভির সাংবাদিক চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে আসাদ সিকদারের বিরুদ্ধে যা ইচ্ছে তাই অপপ্রচার চালিয়েছেন এমনকি তাকে মাদক ব্যবসায়ির তকমা লাগাতেও দ্বিধা করেননি। কোনরকম প্রমানাদি ছাড়া আসাদকে মাদক ব্যবসায়ি হিসেবে অভিযুক্ত করা এবং তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এরইমধ্যে
অসত্য, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদার।


সংবাদ সম্মেলনে আসাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি মশিউর রহমান সরকার বাবুর কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পাশাপাশি দীর্ঘাদিন যাবত জমি ও মসলার ব্যবসা করে আসছি। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আমি সেই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া এক কাঠা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এবং তিন কাঠার একটি প্লটের কাজ নির্মাণাধীনসহ দুটি প্লট বায়না করা আছে। দেনার টাকা ও অংশীদারদের কাছ থেকে টাকা নিয়ে জমি বায়না করেছি। বর্তমানে আমি ব্যাংক লোনসহ প্রায় অর্ধকোটি টাকা দেনা রয়েছি। একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করিয়ে আমার সুনাম নষ্ট করছেন। এ সময় উপস্থিত ছিলেন, মরকুন গুদারাঘাট মসজিদেও ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী দুলাল আহমেদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ এলাকার মুরব্বিরা।
এদিকে মনগড়া একাধিক সংবাদ প্রকাশ করে মানহানী এবং চাঁদা দাবির অভিযোগে মাসুদুল ইসলাম সুমন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর চীফ মেট্রোপলিটন আদালতে পৃথক ৩টি মামলাও করেছেন আসাদ সিকদার। মাসুদুল ইসলাম সুমন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভিতে কর্মরত। মামলায় তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪শে ফেব্রুয়ারি টঙ্গীর মরকুন বাসিন্দা ছাত্রলীগ নেতা আসাদ সিকদারকে জড়িয়ে মাদক বিক্রির টাকায় কোটি টাকার সম্পদ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয় মোহনা টেলিভিশনে। যার প্রতিবেদক ছিলেন মাসুদুল ইসলাম সুমন। প্রতিবেদনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একতরফা, মনগড়া মিথ্যা তথ্য তুলে ধরার অভিযোগ আনা হয়।
গত ৬ মার্চ বিজ্ঞ আদালতে ৫ লাখ টাকা চাঁদাবাজির একটি ও ৯ মার্চ ৫ কোটি টাকার মানহানীর একটি মামলা করেন তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারি ’দুর্নীতি তুলে ধরায় মামলার শিকার মোহনা টিভির সাংবাদিক’ শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মাসুদুল ইসলাম সুমন। এরপর পুনরায় ১৪ মার্চ আরো একটি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন ওই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে সাংবাদিক মাসুদুল ইসলাম সুমন চাঁদাদাবীর বিষয়টি অস্বিকার করে বলেন, তথ্যের প্রয়োজনে আসাদ সিকদারের সাথে আমার দুইবার মুঠোফোনে কথা হয়েছিলো। এখন পর্যন্ত তার সাথে দেখা হয়নি। আদালতের প্রতি আমি আস্থাশীল ও ন্যায় বিচার প্রত্যাশী। তদন্তে আমি দোষী হলে আদালত যা ব্যবস্থা নেবেন আমি তা অবশ্যই মেনে নেবো।
এব্যাপারে ছাত্রলীগ নেতা আসাদ শিকদার জানান, আমাকে জড়িয়ে ওই প্রতিবেদক মনগড়া মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে আমাকে কিশোরগ্যাং এর প্রধান এবং মাদক ব্যবসায়ী আখ্যা দেয়া হয়েছে। এসব করে আমি নাকি কোটি কোটি টাকার মালিক। এসব আদৌ সত্য নয়, এখানে আমার মান সম্মান হানী করা হয়েছে। তিনি আমার কাছে চাঁদা দাবী করেছেন, তা পূরণ না হওয়ায় সাংবাদিকতার নীতি, আদর্শ ভুলুন্ঠিত করে সামাজিকভাবে হেয় করা হয়েছে আমাকে। তাই আমি ন্যায় বিচার পেতেই বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ছাত্রলীগের একজন কর্মি হয়েও সামাজিক নানা কর্মকান্ডে আসাদ সিকদার অংশগ্রহণ করেন এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। সিলেটে বন্যা চলাকালীন সময়েও তিন নিজ উদ্যোগে কর্মি সমর্থকদের নিয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রি সেখানে নিয়ে যান এবং টানা দশ দিন রান্না করা খাবার বিতরণ করেন। করোনাকালীন সময়ে টঙ্গীর বাসিন্দাসহ ফুটপাতে অবস্থান নেয়া মানুষজনের জন্য আসাদ সিকদারের সায়তা ছিল উল্লেখ করার মতো। এসব কর্মকান্ডে জনপ্রিয় হয়ে উঠেন আসাদ, এটাই অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চক্রের সদস্যরাই মূলত আসাদের বিপক্ষে সাংবাদিক লাগিয়ে তার সুনাম ক্ষুন্নের পাঁয়তারায় লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রূপগঞ্জের চনপাড়ায় যুবদল ও সেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে নিহত ১, গুলিবিদ্ধ ২ আহত- ১০

মোঃ সাজেদুর রহমান,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: – নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পূর্নবাসন কেন্দ্রে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবক নিহত, আরো ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন। বুধবার রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। নিহত হাছিবুর চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩ টারদিকে রাব্বানী

আরও পড়ুন
language Change