তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ছয় (৬) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- গান্ধীগাও নতুন বাজার গ্রামের আবুল কালাম ও আলামিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি জব্দ করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের ফলে ভাঙন, জমির ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব।
প্রশাসন সংশ্লিষ্ট সকলকে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় শিক্ষা অফিসের হিসাব সহকারীর বিরুদ্ধে ১৫ শিক্ষকের অভিযোগ

স্টাফ রিপোর্টার:  বরগুনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মোসাম্মৎ মোস্তাফিজা বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ১৫ জন শিক্ষক লিখিত অভিযোগ জানিয়েছেন। শিক্ষকরা জানান, ঘূর্ণিঝড় রিমাল, স্লিপ, ক্ষুদ্র মেরামত, রুটিন মেনটেনেন্সসহ সরকারি বরাদ্দকৃত টাকার বিল-ভাউচার আনতে গেলে হিসাব সহকারী মোসাম্মৎ মোস্তাফিজাকে দিতে হয় তিন-চার হাজার টাকা, না দিলে বিল-ভাউচার হারিয়ে যায় অফিস থেকে। শিক্ষকদের স্থায়ীকরণের জন্য প্রতি শিক্ষকদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগও করেন শিক্ষকরা। শিক্ষকদের পেনশনের সময় সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন ত্রুটির অজুহাত দেখিয়ে বছরের পর বছর শিক্ষকদের ঘোরান হিসাব সহকারী মোস্তাফিজা- এমন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এভাবে ওই শিক্ষকদের টাকা দিতে বাধ্য করেন তিনি। শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন জানান, মোস্তাফিজা বেগমের অনিয়ম-দুর্নীতি নিয়ে কিছুদিন আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু তারপরও তার ওপর নজরদারি নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। শিক্ষক সমাজে প্রশ্ন উঠছে কার ক্ষমতার বলে এমন বেপরোয়া এই হিসাব সহকারী। ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষকদের ভ্রমণ ভাতা আসে এক লাখ ৩০ হাজার টাকা, সরকারিভাবে বরাদ্দ হলেও মোছাম্মৎ মোস্তাফিজার খামখেয়ালি আর অনিয়মের কারণে এই টাকা ফেরত যায়। শিক্ষকদের সাথে মোস্তাফিজার অসদাচরণের অভিযোগ পুরনো। বিভিন্ন ভাষায় গালমন্দ করেন তিনি। এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর চিঠি দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরিনা আক্তার। যার স্মারক নং ৯২০। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজা বলেন, ‘অভিযোগ দিয়েছে শুনছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেম বিষয়টি তারা দেখবে।’ শিক্ষকদের অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, ‘মোসাম্মৎ মোস্তাফিজাও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’   সবা:স:জু- ৪০৬/২৪

আরও পড়ুন
language Change